দেবাঞ্জলি রায়
দেবাঞ্জলি রায় পেশায় চিকিৎসক। আনাস্থেসিয়োলজিস্ট ও পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট। বর্তমানে অ্যাপোলো হসপিটালের ব্যথা-বিশেষজ্ঞ এবং ই এস আই ইনস্টিটিউট অফ পেন ম্যানেজমেন্টে শিক্ষক-চিকিৎসক হিসেবে নিযুক্ত। আ্যনাস্থেসিয়ায় জাতীয় স্তরে ‘রুক্মিণী দেবী অ্যাওয়ার্ড' পান। নেশা ভ্রমণ। স্বামী ও চার বছরের কন্যাকে নিয়ে পেইন অ্যাওয়ারনেসের জন্য গাড়ি নিয়ে কলকাতা থেকে সড়কপথে ছত্রিশটি দেশ ভ্রমণ করেন। ২০১৯- এ আই এস এস পি (ইন্ডিয়ান সোসাইটি ফর দ্য স্টাডি অফ পেন) থেকে পান শ্রেষ্ঠ ব্যথা-বিশেষজ্ঞের পুরস্কার। চিকিৎসার সঙ্গে সঙ্গে ভ্রমণপিপাসা তাকে টেনে নিয়ে যায় সাইবেরিয়ায়। উত্তর মেরু ও রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে সপরিবার ভ্রমণ করেছেন নিজেরা গাড়ি চালিয়ে। ২০২১ থেকে নিয়মিত ট্রাভেলগ লেখা শুরু করেন। ‘প্রতিদিন’, ‘আনন্দবাজার পত্রিকা’ ও ‘এই সময়' পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত ও প্রশংসিত হয়। পূর্ণ দৈর্ঘ্য...
