
দেবাশীষ দেব
দেবাশীষ দেব-এর জন্ম কলকাতায় ৮ নভেম্বর, ১৯৫৫ সালে। স্কুলের শিক্ষা সাউথ পয়েন্টে। ১৯৭৯ সালে কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে কমার্শিয়াল আর্ট নিয়ে পাশ করে সরাসরি যোগ দেন আনন্দবাজার পত্রিকায় ইলাস্ট্রেটর হিসেবে। প্রথম থেকেই হিউমারধর্মী ছবি আঁকাতেই তার পরিচিতি। এক দিকে ছোটদের পত্রিকা ‘আনন্দমেলা’, অন্য দিকে ‘আনন্দবাজার পত্রিকা বা দ্য টেলিগ্রাফ’- এর মতো দৈনিক কাগজে ধারাবাহিক কাজের সুবাদে পাঠকের মনোরঞ্জন করার সুযোগ পেয়েছেন সব থেকে বেশি। বিশেষ করে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোটদের উপন্যাসের সঙ্গে তিরিশ বছর ধরে তার ছবির যুগলবন্দি আধুনিক বাংলা সাহিত্যের এক উল্লেখযোগ্য ঘটনা। সত্যজিৎ রায় সম্পাদিত সন্দেশ পত্রিকায় ইলাস্ট্রেশনে হাতেখড়ি দেবাশীষের—সত্যজিতের আঁকা সম্পর্কে উৎসাহের শুরু তখন থেকেই যা কালক্রমে তাঁকে করে তুলেছে গবেষণামুখী। নিয়মিত সেমিনারের মাধ্যমে রসিকজনের কাছে পৌঁছে দেবার চেষ্টা করেছেন আ...
- ভাষা:Bangla
