
খান মুহাম্মদ মঈনুদ্দীন - Khan Muhammod Moinuddin
খান মুহাম্মদ মঈনুদ্দীন (৩০ অক্টোবর ১৯০১ – ১৬ ফেব্রুয়ারি ১৯৮১) একজন বাংলাদেশী সাহিত্যিক ছিলেন। তিনি ১৯৫০ ও ৬০-এর দশকে শিশুতোষ সাহিত্য রচনা করে খ্যাতি অর্জন করেন। তাঁর লেখা ‘কানা বগির ছা’ ছড়াটি বাংলাদেশের শিশুদের নিকট অত্যন্ত জনপ্রিয় এবং যুগস্রষ্টা নজরুল নামক জীবনীর জন্য তিনি বহুলভাবে সমাদৃত। এছাড়াও তিনি আল-হামরা লাইব্রেরির প্রতিষ্ঠাতা, যা বর্তমানে আল-হামরা প্রকাশনী নামে পরিচিত।
মঈনুদ্দীন ১৯৬০ সালে শিশু সাহিত্যে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন। যুগস্রষ্টা নজরুল বইটির জন্য তিনি ১৯৬০ সালে ইউনেস্কো পুরস্কার লাভ করেন। বাংলাদেশ স্বাধীন হবার পর ১৯৭৮ সালে তিনি সাহিত্যে বিশেষ অবদানের জন্য একুশে পদক লাভ করেন।
- জন্ম:October 29, 1901
- মৃত্যু:February 15, 1981
- ভাষা:Bangla
