ময়ূখ চৌধুরী
ময়ুখ চৌধুরী প্রধানত কবি। জন্ম ১৯৫০ সালের ২২শে অক্টোবর, চট্টগ্রামের দক্ষিণ নালাপাড়ায়। তিনি চট্টগ্রাম কলেজ থেকে স্নাতক (বাংলা) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (বাংলা) ডিগ্রি অর্জন করেন। পিএইচ.ডি করেন কলকাতা বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ থেকে। অভিসন্দর্ভ ছিল: রবীন্দ্রনাথের পোয়েটিক ওরিয়েন্টেশন। পেশা অধ্যাপনা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। তাঁর অধ্যাপক নাম ড. আনোয়ারুল আজিম। তিনি সংসার করছেন আরেক অধ্যাপক কবি তাসলিমা শিরিনের সঙ্গে। ময়ুখ চৌধুরী বাংলাদেশের সাহিত্যে এক অনিবার্য ও দুর্দমনীয় নাম। তাঁর পরিচিতি একাধিক কারণে পরিব্যাপ্ত। সাহিত্যের নানা ক্ষেত্রে তাঁর কৃতিত্ব ও প্রয়াস তাঁকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরূপে প্রতিষ্ঠিত করেছে। শিল্পসচেতন কবি হিসেবে, বিরল প্রসাদগুণসম্পন্ন প্রাবন্ধিক ও পরিশ্রমী গবেষক হিসেবে তাঁর অধিষ্ঠান তর্কাতীত। বোধে, অনুভবে ও পারঙ্গমতায় তিনি মনে প্রাণে সৎ, সাহসী...
- জন্ম:October 21, 1950
