
Ramnath Biswas - রামনাথ বিশ্বাস
রামনাথ বিশ্বাস (১৩ জানুয়ারি ১৮৯৪ - ১ নভেম্বর ১৯৫৫) একজন ভারতীয় বিপ্লবী, সৈনিক, ভূপর্যটক ও ভ্রমণকাহিনী লেখক। তিনি ১৯৩৬ ও ১৯৩৭ সালে সাইকেলে চড়ে বিশ্বভ্রমণ করেছিলেন।
রামনাথ ১৮৯৪ সালের ১৩ জানুয়ারি অসমের সিলেট জেলার বানিয়াচং গ্রামের বিদ্যাভূষণপাড়ায় জন্মগ্রহণ করেন; যা বর্তমানে বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার অন্তর্ভুক্ত। তার পিতার নাম বিরজানাথ বিশ্বাস ও মাতার নাম গুণময়ী দেবী। বাল্যকালে তিনি বানিয়াচঙ্গের হরিশ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। পিতার মৃত্যুর কারণে তার বিদ্যালাভের ইতি ঘটে।
রামনাথ হবিগঞ্জের জাতীয় ভান্ডার সমিতির ম্যানেজার পদ যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। জাতীয় ভান্ডার সমিতির মোটর কারখানা থাকার সুবাদে তিনি মোটর চালনা শিক্ষা করেন। এখানে থাকাকালীন তিনি সাইকেল চালনারও সুযোগ পান এবং তাতে তিনি বিশেষ পারদর্শী হয়ে ওঠেন। এরপর তিনি জাতীয় ভান্ডার সমিত...
- জন্ম:January 12, 1894
- মৃত্যু:October 31, 1955
- ভাষা:বাংলা, Bangla,
