
শংকর
শংকরের আসল নাম মণিশংকর মুখোপাধ্যায়; ১৯৩৩ সালের ৭ ডিসেম্বর উত্তর ২৪ পরগনার বনগাঁয় তাঁর জন্ম, বেড়ে ওঠা হাওড়ায়। জীবনের শুরুতে তিনি নানা কাজ করেছেন, কলকাতা হাইকোর্টের শেষ ব্রিটিশ ব্যারিস্টার নোয়েল ফ্রেডেরিক বারওয়েলের কেরানিও ছিলেন; বারওয়েলকে নিয়ে লেখা ‘কত অজানারে’ দিয়েই তাঁর সাহিত্যজীবনের সূচনা। ১৯৬২ সালে প্রকাশিত ‘চৌরঙ্গী’ উপন্যাস নিয়ে ১৯৬৮ সালে চলচ্চিত্র হয়, এবং সত্যজিৎ রায় তাঁর ‘সীমাবদ্ধ’ ও ‘জন অরণ্য’ অবলম্বনে ছবি তৈরি করেন। তাঁর অন্যান্য বইয়ের মধ্যে আছে ‘ঘরের মধ্যে ঘর’ ও ‘স্বর্গ মর্ত্য পাতাল’। স্মৃতিকথা ‘একা একা একাশি’-র জন্য তিনি ২০২০ সালের সাহিত্য অকাদেমি পুরস্কার পান এবং ২০১৯ সালে কলকাতার শেরিফ মনোনীত হন। ২০২৬ সালের ২০ ফেব্রুয়ারি কলকাতায় তাঁর প্রয়াণ ঘটে।
- ভাষা:Bangla
