শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯০৩ সালে তিনি বর্মার রেঙ্গুনে যান এবং সেখানে বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি করেন; ১৯১৬ সালে চাকরি ছেড়ে কলকাতায় ফিরে লেখালেখিতে মন দেন। তাঁর উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে চার পর্বের ‘শ্রীকান্ত’, ‘দেবদাস’, ‘দত্তা’, ‘গৃহদাহ’, ‘দেনা পাওনা’ ও ‘বৈকুণ্ঠের উইল’। তিনি অনিলা দেবী-সহ কয়েকটি ছদ্মনামেও লিখেছেন। ১৯২৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে জগত্তারিণী স্বর্ণপদক দেয় এবং ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে ডি.লিট উপাধিতে সম্মানিত করে। ১৯৩৮ সালের ১৬ জানুয়ারি কলকাতায় তাঁর মৃত্যু হয়।
