
সুদীপ চট্টোপাধ্যায়
সুদীপ চট্টোপাধ্যায়ের জন্ম, পড়াশুনা বেনারসে। প্রবাসে থাকলেও বাংলা সাহিত্যের প্রতি তার ভালোবাসা ছোট থেকে। লখনউ থেকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক, তারপর কর্মজীবনের নানা অভিজ্ঞতা। ভ্রমণের প্রবল নেশা, বয়সের সঙ্গে সেই নেশা আরও বেড়েছে। ঘরের চেয়ে পথের টানই বেশি, ব্যাকপ্যাকিং-এর সুযোগ পেলেই বেরিয়ে পড়েন।
গতানুগতিক কেরিয়ারের দিকে বিশেষ আকর্ষণ নেই। পাহাড়প্রেমিক ও অ্যাডভেঞ্চারপ্রিয়। উত্তরকাশীর নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং থেকে পর্বতারোহণের কোর্স করেছেন। কর্মসূত্রে ব্যাঙ্গালোরের নিবাসী। সেখানে থিয়েটারে কাজ করার সময় লেখালিখি শুরু হয় বাংলায়। তারপর মূলত জয়ঢাক, ম্যাজিক ল্যাম্প, একপর্ণিকার মতো ওয়েব ম্যাগাজিনের সূত্রে লেখালিখিতে হাতেখড়ি। সিনেমা, সাহিত্য ও অন্যান্য নানা বিষয়ে আগ্রহ আছে। জয়ঢাক প্রকাশনা থেকে প্রকাশিত যৌথ উপন্যাস ‘ইতি রুদ্রট’, ‘অঘোরী’ ও 'ধূম্রজাতক'-এ লিখেছেন প্রতিষ্ঠিত সাহিত্...
