মূল বিষয়বস্তুতে যান
৳১৯৯০+ অর্ডারে সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি
IndoBangla

শ্যামল গঙ্গোপাধ্যায়

শ্যামল গঙ্গোপাধ্যায় ১৯৩৩ সালের ২৫ মার্চ অবিভক্ত বাংলার খুলনায় (বর্তমান বাংলাদেশ) জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৭ থেকে ১৯৬২ সাল পর্যন্ত সাহাপুর মথুরানাথ বিদ্যাপীঠে শিক্ষকতা করেন এবং আনন্দবাজার পত্রিকায় কাজ করেন; পরে যুগান্তরে যোগ দিয়ে ছয় বছর সাপ্তাহিক সাহিত্য পত্রিকা ‘অমৃত’ সম্পাদনা করেন এবং ১৯৯১ সাল থেকে আজকাল পত্রিকায় যুক্ত ছিলেন। তাঁর উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে ‘দেশ’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত ‘কুবেরের বিষয় আশয়’, ‘শাহজাদা দারাশুকো’, ‘আলো নেই’ ও ‘গঙ্গা একটি নদীর নাম’। ছোটদের জন্য লিখেছেন ‘সাধু কালাচাঁদের গল্প’, ‘ভাস্কো ডা গামার ভাইপো’ ও ‘ক্লাস সেভেনের মিস্টার ব্লেক’। ‘শাহজাদা দারাশুকো’ উপন্যাসের জন্য ১৯৯৩ সালে তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার পান। ২০০১ সালে কলকাতায় তাঁর মৃত্যু হয়।

    লেখকের বই

    Loading...Loading...Loading...Loading...Loading...Loading...Loading...Loading...Loading...Loading...Loading...Loading...Loading...Loading...Loading...Loading...Loading...Loading...Loading...Loading...Loading...Loading...Loading...Loading...Loading...Loading...Loading...Loading...Loading...Loading...