
সৈয়দ মুস্তাফা সিরাজ
সৈয়দ মুস্তাফা সিরাজ ১৯৩০ সালের ১৪ অক্টোবর মুর্শিদাবাদ জেলার খোশবাসপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাঢ় বাংলার লোকনাট্য আলকাপের দলের সঙ্গে যুক্ত হয়ে জেলায় জেলায় ঘুরেছেন এবং দীর্ঘদিন আনন্দবাজার পত্রিকায় সাংবাদিকতার পাশাপাশি লেখালেখি চালিয়ে গেছেন। উপন্যাস ও ছোটগল্পের পাশাপাশি তিনি গোয়েন্দা কাহিনি ও ভৌতিক গল্প লিখেছেন; তাঁর গোয়েন্দা চরিত্র কর্নেল নীলাদ্রি সরকার একজন অবসরপ্রাপ্ত সামরিক অফিসার, যিনি পাখি ও প্রজাপতি দেখতে ভালোবাসেন। তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘অলীক মানুষ’, ‘নীলঘরের নটী’, ‘তৃণভূমি’, ‘অমর্ত্য প্রেমকথা’ ও ‘ভৌতিক গল্পসমগ্র’। ‘অলীক মানুষ’ উপন্যাসের জন্য তিনি ১৯৯৪ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার পান; এ ছাড়া আনন্দ পুরস্কার (১৯৭৯) ও বঙ্কিম পুরস্কারও পেয়েছেন। ২০১২ সালের ৪ সেপ্টেম্বর কলকাতায় তাঁর মৃত্যু হয়।
- ভাষা:Bangla
