
Syed Rashad Imam Tanmoy - সৈয়দ রাশাদ ইমাম তন্ময়
সৈয়দ রাশাদ ইমাম তন্ময় একজন বাংলাদেশি কার্টুনিস্ট ও কমিক বুক আর্টিস্ট। তন্ময়ের যাত্রা শুরু বহুল প্রচলিত স্যাটায়ার মাগাজিন উন্মাদ পত্রিকার হাত ধরে। এই পত্রিকাটির এসোসিয়েট এডিটরের দায়িত্ব পালন করছেন প্রায় এক যুগেরও বেশি সময় ধরে, পাশাপাশি তৈরি করেছেন ‘মুজিব' গ্রাফিক নভেল। সংবাদপত্রে রাজনৈতিক কার্টুনিস্ট হিসেবে দীর্ঘ সাত বছর কাজ করেছেন ঢাকা ট্রিবিউন নামক ইংরেজি দৈনিকে। বর্তমানে হাতে নিয়েছেন নতুন এক চ্যালেঞ্জ ! তৈরি করছেন ‘কার্টুন পিপল কমিক্স' নামের এমন এক প্রকাশনা, যেখান থেকে শিশু কিশোরদের জন্য তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের কমিক্স ও চিল্ডড্রেন্স বুক।
Photo: Eshan Asif/ The Prestige Magazine
- ভাষা:Bangla
