তপন বন্দ্যোপাধ্যায়
তপন বন্দ্যোপাধ্যায় ১৯৪৭ সালের ৭ জুন অধুনা বাংলাদেশের সাতক্ষীরার কলারোয়া থানার কাছে মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করেন; দেশভাগের পর তাঁর পরিবার চব্বিশ পরগনার বাদুড়িয়ায় চলে আসে। বিশুদ্ধ গণিতে স্নাতকোত্তর এই লেখক পশ্চিমবঙ্গ সরকারের উচ্চপদস্থ আধিকারিক হিসেবে নানা দপ্তরে কাজ করেছেন। কবিতা দিয়ে লেখালেখি শুরু হলেও পরে তিনি কথাসাহিত্যিক হিসেবে পরিচিত হন; ছোটদের জন্যও লিখেছেন এবং সৃষ্টি করেছেন নারী গোয়েন্দা চরিত্র গার্গী। তাঁর উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে আছে ‘নদী মাটি অরণ্য’, ‘মহুলবনীর সেরেঞ’, ‘মালবকৌশিক’ ও ‘বীরবল’; ‘মহুলবনীর সেরেঞ’ অবলম্বনে ২০০৪ সালে একই নামের চলচ্চিত্র তৈরি হয়। ‘নদী মাটি অরণ্য’-র জন্য ২০০২ সালে বঙ্কিম পুরস্কার, সীতাকান্ত মহাপাত্রের ওড়িয়া কাব্যগ্রন্থ ‘ভারতবর্ষ’ অনুবাদের জন্য ২০১৯ সালে সাহিত্য অকাদেমি অনুবাদ পুরস্কার এবং ‘বীরবল’ উপন্যাসের জন্য ২০২২ সালে সাহিত্য অকাদেমি পুরস্...
