তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ১৮৯৮ সালের ২৩ জুলাই বীরভূম জেলার লাভপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৭১ সালের ১৪ সেপ্টেম্বর কলকাতায় প্রয়াত হন। স্বাধীনতা আন্দোলনে যুক্ত থাকার জন্য ১৯৩০ সালে গ্রেফতার হন, মুক্তির পর পুরোপুরি সাহিত্যে মন দেন এবং ১৯৩২ সালে তাঁর প্রথম উপন্যাস ‘চৈতালি ঘূর্ণি’ প্রকাশিত হয়। তিনি ৬৫টি উপন্যাস, ৫৩টি গল্পগ্রন্থ ও ১২টি নাটক লিখেছেন, যার মধ্যে ‘গণদেবতা’, ‘হাঁসুলী বাঁকের উপকথা’, ‘আরোগ্য নিকেতন’, ‘রাধা’, ‘সন্দীপন পাঠশালা’ ও ‘গন্না বেগম’ উল্লেখযোগ্য। ‘আরোগ্য নিকেতন’-এর জন্য ১৯৫৫ সালে রবীন্দ্র পুরস্কার ও ১৯৫৬ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার এবং ‘গণদেবতা’-র জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান; ১৯৬২ সালে পদ্মশ্রী ও ১৯৬৮ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। সত্যজিৎ রায় তাঁর কাহিনি অবলম্বনে ‘জলসাঘর’ ও ‘অভিযান’ চলচ্চিত্র নির্মাণ করেন।
