
তৌহিদুল ইকবাল সম্পদ
বাংলাদেশের শিশু-কিশোরদের কাছে পাঞ্জেরি প্রকাশনী পৌঁছে দিয়েছে বিশ্ববিখ্যাত বহু ক্ল্যাসিক। আর সেসব ক্ল্যাসিকের অনেকগুলোর প্রচ্ছদ ও ইলাস্ট্রেশনের পেছনে রয়েছে তৌহিদুল ইকবাল সম্পদের সৃজনশীল মস্তিষ্ক। তবে শুধু কমিকসের ছবি আঁকাই নয়, কমিকস লেখাতেও সিদ্ধহস্ত তিনি। মাত্র সাত-আট বছর বয়স থেকেই তিনি কমিকস লেখা শুরু করেন। ১৯৯২ সাল থেকে শুরু হয় কিশোর পত্রিকায় কমিকস লেখার কাজ। প্রথম কমিকস ছিল ‘রিঙ্কু পিঙ্কুর বেড়া দেওয়া’। সেবা প্রকাশনীর কিশোর পত্রিকার জন্য কমিক স্ট্রিপ তৈরি করতে গিয়েই পেশাজীবনের শুরু হয় তাঁর। ছোটবেলা থেকেই আঁকাআঁকির প্রতি নেশাটা তখন বদলে যায় পেশায়। কাজী আনোয়ার হোসেনের ‘কুয়াশা’ সিরিজের পাঁড় ভক্ত তৌহিদুল ইকবাল সম্পদের জীবনের বেশিরভাগ জুড়েই রয়েছে কমিকস। তাঁর সৃষ্টিতে আমেরিকান লেখক ও ইলাস্ট্রেটর উইলিয়াম অ্যান্ড্রু লুমিসের বেশ প্রভাব রয়েছে। অ্যানিমেশন প্রযুক্তি তাঁকে অনেক আকর্ষণ করে, ২০০১ সাল থ...
- ভাষা:Bangla
