১৫টি গল্প — অলোক গোস্বামী

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
১৫টি গল্প
পছন্দের তালিকায় রাখুন

১৫টি গল্প

লেখক: অলোক গোস্বামী || Alok Goswami
প্রকাশনী: Sristisukh || সৃষ্টি সুখ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৩২৫৳৩৭০-১২%

সাশ্রয় ৳৪৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
প্রচ্ছদশিল্পী - রোহণ কুদ্দুস সুস্থিতি এবং অস্থিরতার মধ্যবর্তীতে অস্বস্তিকর তবু ক্লান্তিহীনভাবে চলমান যে জীবন, তার ভিতরেই জন্ম নেয় অলোক গোস্বামীর গল্পেরা। তাঁর কাহিনির নির্মাণ যেন অনেকটা পাহাড়ি রাস্তায়...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

প্রচ্ছদশিল্পী - রোহণ কুদ্দুস সুস্থিতি এবং অস্থিরতার মধ্যবর্তীতে অস্বস্তিকর তবু ক্লান্তিহীনভাবে চলমান যে জীবন, তার ভিতরেই জন্ম নেয় অলোক গোস্বামীর গল্পেরা। তাঁর কাহিনির নির্মাণ যেন অনেকটা পাহাড়ি রাস্তায় সফরের মতো। এই সরলরেখা। কিন্তু মুহূর্তেই তা মুখোমুখি হয় অপ্রত্যাশিতের। প্রতি বাঁকে কেবলই দৃশ্যের জন্ম; সামনে অতলান্ত খাদ; হয়তো মৃত্যু; সমাপ্তি; আবার একটা রাস্তাও চোখে পড়ে। পুনরায় এগিয়ে যাওয়া। এভাবেই ঘনিয়ে ওঠে অলোকের গল্পেরা। যে জীবন কাম্য আর যে জীবন বাস্তব, তার মেলা এবং না-মেলার দ্বান্দ্বিক মুহূর্ত মাঝেমধ্যেই আমাদের বিচলিত ও বিহ্বল করে। বস্তুত সম্ভব-অসম্ভবের সেই সেতুটিরই অভিমুখী এই লেখক, যা প্রচলিত কোনও অর্থে জীবনকে ব্যাখ্যায় রাজি নয়। তাঁর কাছে সংজ্ঞায়িত নয় জীবন, ফলে নেই কেন্দ্রিকতা। বরং প্রতি মুহূর্তে অন্যতর অর্থ খুঁজে চলাই তাঁর লিখন-বৈশিষ্ট্য। নিরন্তর খুঁজে দ্যাখা সম্ভাব্য অসম্ভব। কেননা তিনি জানেন, জীবন আসলে চৈতন্যে ধরা দেওয়া ও না-দেওয়া এক জটিল, বহুমাত্রিক ধারণা। এই সংকলনের ১৫টি গল্প জীবনের সেই ধারণার কাছেই পৌঁছে দেবে পাঠককে যা ঘটমান তথাপি অনাস্বাদিত। যা দৃশ্যমান তবু অদেখা। যা চেনা, তবু সম্পূর্ণ চেনা নয়। সেখানেই কুশলী গল্পকারের মুনশিয়ানা এবং কৃতিত্ব।
নাম১৫টি গল্প
লেখকঅলোক গোস্বামী
প্রকাশনীSristisukh || সৃষ্টি সুখ
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

অলোক গোস্বামী

অলোক গোস্বামী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

অলোক গোস্বামী-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Sristisukh || সৃষ্টি সুখ
Sristisukh || সৃষ্টি সুখ

Sristisukh || সৃষ্টি সুখ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Sristisukh || সৃষ্টি সুখ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — ১৫টি গল্প

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading