আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
২১ রাগিনী
লেখক: সাধন চট্টোপাধ্যায় || Sadhan Chattopadhyay
প্রকাশনী: Ritobak Prakashani || ঋতবাক প্রকাশনী
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৫২৫৳৬০০-১৩%
সাশ্রয় ৳৭৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
জীবনে পথ চলতে কারও সঙ্গে দেখা হয়, আর হোঁচট খেতে হয় কারও সঙ্গে। অত্যাগসহন কেউ, কেউ বা অনাকাঙ্ক্ষিত। সাধন চট্টোপাধ্যায়ের ছোটগল্পে জায়গা করে নিয়েছে এই দুই চরম ও তার মধ্যবর্তী যাবতীয় জীবন-উপাদান, মানুষি অ...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
জীবনে পথ চলতে কারও সঙ্গে দেখা হয়, আর হোঁচট খেতে হয় কারও সঙ্গে। অত্যাগসহন কেউ, কেউ বা অনাকাঙ্ক্ষিত। সাধন চট্টোপাধ্যায়ের ছোটগল্পে জায়গা করে নিয়েছে এই দুই চরম ও তার মধ্যবর্তী যাবতীয় জীবন-উপাদান, মানুষি অনুভূতি বা অনুভূতিহীনতা সমেত। যে প্রিয় তাকে নিয়ে তো লেখাই যায়, কিন্তু বেঁচে-থাকা জুড়ে অপ্রিয় যা কিছু, তাকেও গল্পকার জড়িয়ে নিয়েছেন মরমি অনুভবে।তার ছাপ এই বইয়ের প্রতি পৃষ্ঠায় দৃশ্যমান।
---------------------
গল্প সংকলনের 'রাজা টিকে থাকেন' গল্পটি থেকে নেওয়া কিছু অংশ —
হঠাৎ একটা বাঁক নিতেই, রাজামশাই শিকারের মুখটা খপাৎ জোরে চেপে ধরলেন কেঠো আঙুল দিয়ে। আর অন্য হাতটা গলায় উঠে শক্ত মুঠো হয়ে গেল। বজ্র আঁটুনিতে চেপে বসলেন রাজামশাই। আচমকা আঘাত, তার ওপর আবার কেঠো আঙুলের ফাঁসের ফান্দা, পথিকটি দমবন্ধ হয়ে তৎক্ষণাৎ মরে গেল। ঢলে পড়ল তার দেহ। সামনের দু'জন একটু এগিয়ে গেছে। তাঁরা তৃতীয় বন্ধুর অপেক্ষায় দাঁড়াল। ভাবল, এই বুঝি চলে আসবে।
হত্যার হ্যাপায় দুর্বল শরীরে রাজামশাই ক্লান্ত। হাঁপাচ্ছেন। মাথায় কোনও চিন্তা আসছে না। হঠাৎ খেয়াল হল দেহটা এক্ষুনি রাস্তা থেকে সরিয়ে ফেলা দরকার। কেউ যদি দেখে ফেলে? রাজ্যের তিনি স্বয়ং রাজা। প্রাণপণে উত্তেজনায় তিনি হ্যাঁচকা টান দিতে গিয়ে কঙ্কালসার শরীর নিয়ে হুমড়ি খেয়ে পড়লেন সদ্য মৃতের ওপর। অভুক্ত থেকে শরীর এতটাই দুর্বল, রাজার হৃৎিপণ্ডটি বন্ধ হয়ে গেল। অথচ, মৃত রাজার হাড়ের খাঁচাটার নীচে চাপা পড়া পথিকটির নরম দেহটি তখনও বেশ গরম।
| নাম | ২১ রাগিনী |
|---|---|
| লেখক | সাধন চট্টোপাধ্যায় |
| প্রকাশনী | Ritobak Prakashani || ঋতবাক প্রকাশনী |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
সাধন চট্টোপাধ্যায়
সাধন চট্টোপাধ্যায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
সাধন চট্টোপাধ্যায়-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
Ritobak Prakashani || ঋতবাক প্রকাশনী
Ritobak Prakashani || ঋতবাক প্রকাশনী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ritobak Prakashani || ঋতবাক প্রকাশনী-এর সব বই
