আওকিগাহারা — শুভ আঢ্য

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
আওকিগাহারা
পছন্দের তালিকায় রাখুন

আওকিগাহারা

লেখক: শুভ আঢ্য || Shubha Adhya
প্রকাশনী: Sristisukh || সৃষ্টি সুখ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳১৪৫৳১৬০-৯%

সাশ্রয় ৳১৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
শুভ আঢ্যের কবিতা সংকলন। প্রিয় পাঠক, অন্ধকারে হারিয়ে যাওয়া রাস্তা দেখাতে টর্চ বিক্রি করার কোনও অভিপ্রায় থেকে আমি লিখি না। এ কথা জানলে সুখী হবেন যে, অন্ধকারও বেচি না আমি। সুতরাং ক্ষয়রোগ থেকে আপনার পকে...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

শুভ আঢ্যের কবিতা সংকলন। প্রিয় পাঠক, অন্ধকারে হারিয়ে যাওয়া রাস্তা দেখাতে টর্চ বিক্রি করার কোনও অভিপ্রায় থেকে আমি লিখি না। এ কথা জানলে সুখী হবেন যে, অন্ধকারও বেচি না আমি। সুতরাং ক্ষয়রোগ থেকে আপনার পকেট সালামত থাকুক, এই বিবেচনা থেকে আমার অক্ষরেরা ঘুরে বেড়ায় আপনার মাথার ওপরের কালো অঞ্চলে। সেই শকুনের পালক থেকে ঝাড়াই করে আমি আমার প্লট খুঁজে আনি, যার দিকে চোখ ও মন দেওয়া রুচিতে বাধে আপনার। তীব্র মানসিক অবসাদ থেকে ফ্রয়েডকে মুক্ত করার কথা ভাবতেই আমার অর্ধেক শব্দ খরচ হয়ে যায়, যেখানে আপনার আশি ডেসিবেলের শব্দ পাই আমি। আমি লোন নিতে আসি আপনার বোধের কাছে। তবে এই ভাবনাতে একটু চোনার মতো থেকেই যায় যে, সেই লোন শুধুমাত্র আপনার সুদ-আসল বাড়াব বলেই নেওয়া, যেহেতু মহাজন ছাড়া কিছুই ভাবা যায় না আপনাকে। সেই লোন নেওয়া ভাবের ঘরে আমি ঢুকি পর্যন্ত না, যেমন রক্ষিতার খোপ এড়িয়ে চলেন আপনি। সেই অন্ধকার নিয়ে আমার যা কিছু লেখা আপনি পড়তে পারেন ও পড়েন, তাতে আপনাকে ডার্করুমে কাজ করা পারদর্শী একজন ডেভলপারের তকমা দিতে আমি বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করি না (যদিও ফোটোগ্রাফার যে আমিই ও আমার সৃষ্টিতেই চোখ পাকাচ্ছেন ও টাটাচ্ছেন আপনি, সে কথা উহ্য রাখার অর্থ, অহংকার নিজের থেকে থুকে ফেলা)। এতটা জমাট অন্ধকারের সাথে পরিচিতি ঘটানোর জন্য ক্ষমাপ্রার্থী। আপনার সময় আলোকোজ্জ্বল হোক, যার অর্থ এখনও আপনি…
নামআওকিগাহারা
লেখকশুভ আঢ্য
প্রকাশনীSristisukh || সৃষ্টি সুখ
ভাষাBengali
অবস্থাNew
ISBN-139789386937377
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

শুভ আঢ্য

শুভ আঢ্য-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

শুভ আঢ্য-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Sristisukh || সৃষ্টি সুখ
Sristisukh || সৃষ্টি সুখ

Sristisukh || সৃষ্টি সুখ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Sristisukh || সৃষ্টি সুখ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — আওকিগাহারা

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading