আড়াল গ্রামের কথা — সিদ্ধার্থ দত্ত

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
আড়াল গ্রামের কথা
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

আড়াল গ্রামের কথা

লেখক: সিদ্ধার্থ দত্ত || Sirdharto Dutta
প্রকাশনী: Sristisukh || সৃষ্টি সুখ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳২২০৳২৫০-১২%

সাশ্রয় ৳৩০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
মনের দরজাগুলো আবজে দিয়ে আমরা ক্রমাগত দিনগত পাপক্ষয়ের জীবন বেছে নিই। তারপর টানা বন্ধ রাখার অভ্যাসে একদিন সেগুলোকে খুলতেই ভয় পাই। আমাদের গা শিরশির করে, এই বুঝি ধরা পড়ে যাব! সুতরাং হৃদয় খুঁড়ে বেদনা জাগান...

বইয়ের ভেতরে এক ঝলক

Inside page 1

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

মনের দরজাগুলো আবজে দিয়ে আমরা ক্রমাগত দিনগত পাপক্ষয়ের জীবন বেছে নিই। তারপর টানা বন্ধ রাখার অভ্যাসে একদিন সেগুলোকে খুলতেই ভয় পাই। আমাদের গা শিরশির করে, এই বুঝি ধরা পড়ে যাব! সুতরাং হৃদয় খুঁড়ে বেদনা জাগানোর কোনও প্রশ্ন নেই। ঠিক এখান থেকেই খেলা শুরু করেন সিদ্ধার্থ দত্ত। তাঁর অণুগল্পে জীবনের ছোট ছোট মুহূর্তের সাপ-লুডোয় তিনি আমাদের হাজির করান ওই বন্ধ দরজাগুলোর সামনে। তারপর এক ঝটকায় খুলে দেন সেটিকে। আলো আসে। হাওয়া খেলে। আর প্রায় প্রতিবারই শিউরে উঠি আমরা। ঠিক যেভাবে সঙ্গতি থাকা সত্ত্বেও স্রেফ চপ্পল কিনে সেটি কাগজে মুড়ে নিয়ে কেউ হাঁটতে হাঁটতে বাড়ি ফেরার পথে অনুভব করেন তাঁর বাবাকে, শৈশবকে। আবার ছেলের হাত ধরে প্রথমবার প্লেনে চড়ে কোনও বৃদ্ধা যখন খুঁজে ফেরেন তাঁর মৃত স্বামীকে, কারণ মৃত মানুষরা উপরে যায় বলেই তিনি শুনেছেন, আর কতটা উপরে উঠলে তবে তাঁর দেখা মিলবে!– এই অপেক্ষার ভিতরেই আমরা আসলে ঢুকে পড়ি বিশ্বাসযোগ্য মিথ্যের পৃথিবীতে। যা আসলে গল্প হয়েও গল্প নয়। সিদ্ধার্থ দত্তের ঝোঁক আসলে সেদিকেই। গল্প বলার ছলে তিনি ওই জীবনের বন্ধ দরজাগুলোর সামনে আমাদের নিয়ে যান। অণুগল্প বলেই বেশি পরিসর নেন না। কিন্তু যজ্ঞভূমি ছোট হলেও হোমাগ্নির তেজে কোনও ঘাটতি হয় না। অনুগল্পের অনুশীলনে সে সত্যিটাই পরতে পরতে বুঝিয়েছেন লেখক। নিপাট সরল করে, সহজ জীবনের এইসব মুহূর্তেরা, যার সঙ্গে সিদ্ধার্থ পাঠকের পরিচয় করিয়ে দিতে চান, তা আসলে যেন বুকের আড়ালে থাকা গ্রামের বাসিন্দা। যে গ্রামে আমরা সচরাচর যাই না বা যেতে পারি না। সিদ্ধার্থর ‘আড়াল গ্রামের কথা’ এক্ষেত্রে প্রয়োজনীয় সেতু হয়ে উঠেছে। যে সেতু ছুঁয়ে আমাদের মনে পড়ে যায়, দেখার অতীত আরও কিছু দেখা বাকি থেকে গিয়েছে। এখনও। সফল কাহিনিই জীবনের সেই অন্তর্দৃষ্টির খোঁজ দেয়। নাকি উলটোটা? সে বিচারের ভার না হয় পাঠকের উপরই থাকল।
নামআড়াল গ্রামের কথা
লেখকসিদ্ধার্থ দত্ত
প্রকাশনীSristisukh || সৃষ্টি সুখ
ভাষাBengali
অবস্থাNew
ISBN-139789386937865
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

সিদ্ধার্থ দত্ত

সিদ্ধার্থ দত্ত-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

সিদ্ধার্থ দত্ত-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Sristisukh || সৃষ্টি সুখ
Sristisukh || সৃষ্টি সুখ

Sristisukh || সৃষ্টি সুখ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Sristisukh || সৃষ্টি সুখ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — আড়াল গ্রামের কথা

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading