অবান্তর — কুন্তল বন্দ্যোপাধ্যায়

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
অবান্তর
পছন্দের তালিকায় রাখুন

অবান্তর

লেখক: কুন্তল বন্দ্যোপাধ্যায় || Kuntal Bandhopadhyay
প্রকাশনী: Sristisukh || সৃষ্টি সুখ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳১৮০৳২০০-১০%

সাশ্রয় ৳২০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
‘অবান্তর’ বইটি কেমন? কেনই বা এই লেখারা সব ‘অবান্তর’। পাঠ-প্রতিক্রিয়া খ্যাতনামা সাহিত্যিক সৈকত মুখোপাধ্যায়ের। — “অবান্তর” নামেই একটা ব্লগ লিখতেন কুন্তলা বন্দ্যোপাধ্যায়। তারই কিছু লেখার প্রিন্ট ভার্সন ...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

‘অবান্তর’ বইটি কেমন? কেনই বা এই লেখারা সব ‘অবান্তর’। পাঠ-প্রতিক্রিয়া খ্যাতনামা সাহিত্যিক সৈকত মুখোপাধ্যায়ের। — “অবান্তর” নামেই একটা ব্লগ লিখতেন কুন্তলা বন্দ্যোপাধ্যায়। তারই কিছু লেখার প্রিন্ট ভার্সন এই বই। প্রকাশক সৃষ্টিসুখ। পঁয়ত্রিশটা ছোট ছোট লেখার সংকলন। লেখাগুলো জাতে অ ্যানেকডোটাল, স্মৃতিকথামূলক। অবান্তর আর স্মৃতি এই শব্দদুটোকে কাছাকাছি দেখলেই মনে পড়ে যায় “অবান্তর স্মৃতির ভিতর আছে তোমার মুখ অশ্রু ঝলোমলো”। কিছু করার নেই। তুচ্ছ সব স্মৃতি। তুচ্ছ সব ঘটনা…স্থান… মানুষ। আবারও মনে পড়ে যায় রবি ঠাকুরের কবিতা। “এই যে এসব ছোটোখাটো, পাইনে এদের কূলকিনারা। তুচ্ছ দিনের গানের পালা আজও আমার হয়নি সারা”। এইসব তুচ্ছ স্মৃতিগুলোকেই অসামান্য লিখনশৈলীর রসে জারিয়ে কি আশ্চর্য কান্ডই যে ঘটিয়েছেন লেখিকা, না পড়লে বিশ্বাস করা যায় না। তুমুল হিউমার। হাসতে হাসতে চোয়ালে ব্যথা হয়ে যাচ্ছে। হঠাৎ শেষদিকের দুটো প্যারাগ্রাফে এসে ব্যথাটা স্থানান্তরিত হবে গলার গুটলিতে। চোখ ভিজে যাবে। কিন্তু এই যদি সব হত, তাহলে নিশ্চয় সাতটা প্রিয় বইয়ের মধ্যে এই বইটাকে রাখতাম না। পঁয়ত্রিশটা লেখার মধ্যে আরো এক সংক্রামক প্রত্যয় ধরা আছে — কিছুই হারায় না। হারায় যা তা হারায় শুধু চোখে। ঠাকুমা, মা আর নাতনি মানে কুন্তলার স্মৃতির মধ্যে দিয়ে প্রবাহিত হয় একই মেধা, সৌন্দর্যপ্রিয়তা, ভালোবাসা। এইখানেই স্মৃতি আর শুধু স্মৃতিকথা থাকে না। সত্ত্বা হয়ে ওঠে। ভবিষ্যতের দিকে ধায়। অশ্রুর আড়ালে তখন প্রিয় এক মুখের মতন ঝলমল করে ওঠে ” অবান্তর”।
নামঅবান্তর
লেখককুন্তল বন্দ্যোপাধ্যায়
প্রকাশনীSristisukh || সৃষ্টি সুখ
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

কুন্তল বন্দ্যোপাধ্যায়

কুন্তল বন্দ্যোপাধ্যায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

কুন্তল বন্দ্যোপাধ্যায়-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Sristisukh || সৃষ্টি সুখ
Sristisukh || সৃষ্টি সুখ

Sristisukh || সৃষ্টি সুখ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Sristisukh || সৃষ্টি সুখ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — অবান্তর

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading