আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
আবছা অ্যালবাম
লেখক: ঈশানী রায়চৌধুরী || Ishani Roychowdhury
প্রকাশনী: Sristisukh || সৃষ্টি সুখ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳২২৫৳২৫০-১০%
সাশ্রয় ৳২৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
ঈশানী রায়চৌধুরীর স্মৃতিকথা।
একটা লেখা পড়লাম। উপন্যাস? উঁহু। ছোট গল্প?উঁহু। ইতিহাস? না, তাও নয়। তবে কী ? সেই তো ভাবছি। আচ্ছা, যদি বলি গসপেল অফ স্কটিশ চার্চ কলেজ ! বোঝা যায় কিছু ? আসলে, সত্তরের দশকের শ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
ঈশানী রায়চৌধুরীর স্মৃতিকথা।
একটা লেখা পড়লাম। উপন্যাস? উঁহু। ছোট গল্প?উঁহু। ইতিহাস? না, তাও নয়। তবে কী ? সেই তো ভাবছি। আচ্ছা, যদি বলি গসপেল অফ স্কটিশ চার্চ কলেজ ! বোঝা যায় কিছু ? আসলে, সত্তরের দশকের শেষ আর আশির দশকের শুরুতে কলকাতার শিক্ষা জগতের ইস্তাহার একটি। বইটির নাম হয়েছে ‘ আবছা অ্যালবাম’। কিন্তু বইটিতে সমুজ্জল ছবির মিছিল। সিপিয়া রঙ ধরেনি একটিতেও। উজ্জ্বল সব ছাত্রছাত্রীর কলরোল।
“এই লেখায় পাঁচ বছরের অনেক নবীন সকাল,দুরন্ত দুপুর, আদুরে বিকেল আর মধুর সন্ধে এসেছে।” আর এসেছে একদল ধুতি-পাঞ্জাবি পরিহিত দধীচির দল, যাঁরা বহ্নিমান রেখেছেন শিক্ষার তপোবনের ধারাবাহিকতা। বাংলার শিক্ষার গরব জন্ম নেয় কোন আত্মত্যাগের সুতিকাগারে, তার ইতিহাস জন্ম দেয় জাতির আত্মশ্লাঘার অহংকার।এ এক জাতির আত্ম -উদ্ধারের কুরুক্ষেত্র। আমরা আজ কেন বেঁচে আছি তার ডকুমেন্ট এই লেখা।
এক অবিরল আনন্দের পাঠ অভিজ্ঞতা উপহার দেওয়ার জন্য কথকের পুরস্কার আমাদের অবিরাম অভিনন্দন। লেখিকা ঈশানী রায়চৌধুরীর কলমে মরালীর অনায়াস লাবণ্যময় ভেসে চলা। কী অসীম মমতা আর গভীর অনুরাগে ধরে রেখেছেন লেখিকা সেই সময়কে। আমরা লেখিকার জয় উচ্চারণ করি।
— অরুণ আইন
লেখা কেমন? গড়গড়িয়ে বিধান সরণীর ট্রামলাইন বেয়ে চলে গেছে এম জি রোডের দিকে। স্মৃতিশক্তি? কলেজের রোয়াকের নাম আর হলঘরের বেঞ্চির নাম সব লিখে রেখে দিয়েছে অ্যালবামে।
পঁয়ত্রিশ-চল্লিশ বছর আগের বিবর্ণ সেপিয়া টোন ইস্টম্যানকালারে রূপ নিয়েছে আবছা অ্যালবামে। সুদে-আসলে কৈশোর থেকে তারুণ্যে উত্তীর্ণ হবার দিনমান যাপন! এই হল আবছা অ্যালবাম। সৃষ্টিসুখ প্রকাশনের ঈশানী রায়চৌধুরীর লেখা স্মৃতির আদরঘর। পড়লে যে লোকে ঠকবে না সে কি আর বলে দিতে হয় হে? পাঠক একটু অ্যালবামমুখী হও। আর রিভিউ প্রিভিউয়ের নিকুচি! বইটা যদি একশটে শেষ করতে না পারেন তাহলে আপনি আপনি নন! অপাঠক হয়ে গেছেন!
ওহ আমার কেমন লেগেছে? ধুর মশাই, এ কি আর পারস্পরিক পিঠ চুলকানো? ভালো লাগার জন্য সেসবের প্রয়োজন নেই মশাই! তবে আপনার ভাল না লাগতেই পারে! আপনি হয়তো ছেলেবেলাতেই প্রবৃদ্ধ হয়ে গেছেন! বোধিসত্ত্ব অথবা তীর্থঙ্কর!
তবে কি পুরোটাই ক্লাসিক? ন্যাহ! ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক! তাই এক দুটো জায়গায় পালিশে ঔজ্জ্বল্য বাড়ত বই কমত না! সেই যে যেখানে প্রফেসরদের নামে ছড়াকাটা! সেখানে ডিসক্লেমারের কী ছিল? কেউ তো বাবাকে বলে দিত না! আর এক্সপেরিমেন্টগুলো যদি বিজ্ঞান ছাড়িয়ে বাকি গতিপথের পথিকদের জন্যেও নেমে আসত? তা সে তো খুঁতখুঁতে আমি-র বিজ্ঞাপন। বইটার কি কোনও বিজ্ঞাপন লাগবে? আসলে কেন যেন মনে হচ্ছে, প্রতিটি পাঠকই এর বিজ্ঞাপন। আবছা অ্যালবাম কুলুঙ্গি দেরাজ পেরিয়ে বুকশেলফ ছুঁয়ে পাঠকের মননে মনে জায়গা করে নিক এই কামনাই করলাম তাহলে!
— সৌরাংশু
| নাম | আবছা অ্যালবাম |
|---|---|
| লেখক | ঈশানী রায়চৌধুরী |
| প্রকাশনী | Sristisukh || সৃষ্টি সুখ |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| ISBN-13 | 9781635350746 |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
ঈশানী রায়চৌধুরী
ঈশানী রায়চৌধুরী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
ঈশানী রায়চৌধুরী-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Sristisukh || সৃষ্টি সুখ
Sristisukh || সৃষ্টি সুখ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Sristisukh || সৃষ্টি সুখ-এর সব বই