আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
আধুনিক বাংলা প্রয়োগ অভিধান
লেখক: সুভাষ ভট্টাচার্য || Subhas Bhattacharya
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৭৯০৳৯০০-১২%
সাশ্রয় ৳১১০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
সচল ভাষা মাত্রেই নিরন্তর চলে পরিবর্তন, সে-পরিবর্তন বানান, শব্দপ্রয়োগ, শব্দার্থ সবকিছুকেই স্পর্শ করে। ব্যাকরণ আর প্রয়োগ হাত ধরাধরি করে চলে না। ব্যাকরণ যাকে অসিদ্ধ বলে, প্রয়োগ অনেকসময় তাকেই দেয় অনু...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
৩৬০
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
সচল ভাষা মাত্রেই নিরন্তর চলে পরিবর্তন, সে-পরিবর্তন বানান, শব্দপ্রয়োগ, শব্দার্থ সবকিছুকেই স্পর্শ করে। ব্যাকরণ আর প্রয়োগ হাত ধরাধরি করে চলে না। ব্যাকরণ যাকে অসিদ্ধ বলে, প্রয়োগ অনেকসময় তাকেই দেয় অনুমোদন। যে-কোনও ভাষাতেই ব্যাকরণ রচিত হয়ে আসছে অনেককাল ধরে। সে-তুলনায় প্রয়োগবিধির গ্রন্থ বয়সে নবীন। ইংরেজিতে উনিশ শতকে ফাউলার ভ্রাতৃদ্বয়ের রচিত প্রয়োগ অভিধান দিয়ে তার যাত্রা শুরু। পরে সেই ধারা পুষ্ট করেছেন আরও অনেকেই। আমাদের ভাষায় প্রয়োগবিধির কোনও বই বহুকাল ছিল না। প্রথম প্রয়োগবিধির বইটি লিখলেন সুভাষ ভট্টাচার্য। ১৯৮৪ সালে প্রকাশের সঙ্গে সঙ্গে বিপুল আলোড়ন তোলে সেই বই। নামে অভিধান হলেও এই বই বস্তুতপক্ষে একটি আলোচনা-গ্রন্থ। বিষয়ের বিন্যাস বর্ণানুক্রমিক বলেই একে অভিধান বলা হয়েছে। বাংলা ভাষার বানান, শব্দার্থের আলো-আঁধারি, শব্দপ্রয়োগের রীতি এই সবই আলোচিত হয়েছে এতে। আলোচনায় গভীরতা আর প্রাজ্ঞতা যত, সরসতাও ততটাই। আর প্রতিটি ক্ষেত্রে বাংলা সাহিত্য থেকে দৃষ্টান্তবাক্যের প্রচুরতাও চমকে দেবার মতো। প্রথম প্রকাশের উনিশ বছর পর সেই বইয়ের আদ্যন্ত পরিবর্ধিত ও পরিমার্জিত এই আনন্দ সংস্করণে পাঠক পাবেন নতুন চিন্তারও রসদ। সমস্ত বয়সের শিক্ষিত ও শিক্ষামনস্ক বাঙালির অবশ্যপাঠ্য এই বই।
| নাম | আধুনিক বাংলা প্রয়োগ অভিধান |
|---|---|
| লেখক | সুভাষ ভট্টাচার্য |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ৩৬০ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788177563115 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 479.0 |
| মাপ | 140 × 215 × 25.04 |
লেখক পরিচিতি
সুভাষ ভট্টাচার্য
সুভাষ ভট্টাচার্য-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
সুভাষ ভট্টাচার্য-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই