আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
আধুনিক তত্ত্ববিশ্ব এবং বিশ্বসাহিত্যের গ্রন্থিপাঠ
লেখক: অর্ক চট্টোপাধ্যায় || Arka Chattopadhyay
প্রকাশনী: Boibhashik
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৭০০৳৮০০-১৩%
সাশ্রয় ৳১০০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
তত্ত্ব এবং সাহিত্যের নিবিড়পাঠ মানেই টেক্সটের টেক্সচারে ঢুকে তার গ্রন্থি-উপগ্রন্থিকে তুলে ধরা, দেখানো একটি লেখা কীভাবে বিনির্মিত এবং অবিনির্মিত হয়, গ্রন্থিমুক্ত হয়ে তবেই আবার গ্রন্থিবদ্ধ হয়। পুরোনো গিট...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
তত্ত্ব এবং সাহিত্যের নিবিড়পাঠ মানেই টেক্সটের টেক্সচারে ঢুকে তার গ্রন্থি-উপগ্রন্থিকে তুলে ধরা, দেখানো একটি লেখা কীভাবে বিনির্মিত এবং অবিনির্মিত হয়, গ্রন্থিমুক্ত হয়ে তবেই আবার গ্রন্থিবদ্ধ হয়। পুরোনো গিট খুলে যখন নতুন গিঁট লাগানো হয় তখন সমালোচনাবলে লেখা বদলে গেছে। বিশ্লেষণ এভাবেই পরিবর্তন নিয়ে আসে। মূলত পাশ্চাত্য সাহিত্য এবং তত্ত্ব নিয়ে লেখালিখির সংকলনটি দুটি ভাগে বিভক্ত। প্রথমার্ধ দর্শনতত্ত্ব, সংস্কৃতি এবং রাজনীতি নিয়ে, যদিও সাহিত্য উঠে এসেছে উদাহরণস্বরূপ। জাক লাকাঁ, জাক দেরিদা, আলেন বাদিউ, মিশেল ফুকো, জর্জিও আগাম্বেন, ফ্রেডরিক জেমিসন, ওয়াল্টার বেঞ্জামিনদের নিয়ে আলোচনা রয়েছে। লাকাঁর প্রতর্ক-তত্ত্ব, দেরিদার চিন্তায় গাণিতিকতা থেকে প্রেত, হিংসা, স্বাক্ষর, জেমিসন- বেঞ্জামিনের রাজনৈতিক প্রস্তাবনা ইত্যাদি ছুঁয়ে গেছে তত্ত্বের আলোচনা। রোলাঁ বার্থের শোকানুভব অভিজ্ঞতা, বাদিউর ঘটনাবাদ, সমসময়ের রাষ্ট্রবাদী রাজনীতির দার্শনিক প্রস্থান, বস্তু-তত্ত্ব, শরীরদর্শন, বিদ্যায়তনের রাজনীতি, ডিসিপ্লিন, কবিতায় অব্যক্ততার উপস্থিতি- এই ধরনের নানা প্রসঙ্গ স্পর্শ করে গ্রন্থের দ্বিতীয়াংশে আধুনিক পাশ্চাত্য বিশ্বসাহিত্য আলোচ্য বিষয় হয়েছে। আলবেয়ার কামু, পিটার হ্যান্ডকে, গুন্টার গ্রাস, শার্ল বোদলেয়ার, ডেরেক ওয়ালকট, জেমস জয়েসের পাশাপাশি নবারুণ ভট্টাচার্যর মতো বাংলা সাহিত্যের কিছু খণ্ড পাঠও রয়েছে।
| নাম | আধুনিক তত্ত্ববিশ্ব এবং বিশ্বসাহিত্যের গ্রন্থিপাঠ |
|---|---|
| লেখক | অর্ক চট্টোপাধ্যায় |
| প্রকাশনী | boibhasik || বৈভাষিক |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
অর্ক চট্টোপাধ্যায়
অর্ক চট্টোপাধ্যায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
অর্ক চট্টোপাধ্যায়-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

boibhasik || বৈভাষিক
boibhasik || বৈভাষিক প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
boibhasik || বৈভাষিক-এর সব বই