আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
অঘোর-প্রকাশ
প্রকাশনী: Raban Prakashana
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳১,১৪০৳১,৩০০-১২%
সাশ্রয় ৳১৬০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
স্বর্গীয়া দেবী অঘোরকামিনী রায়ের জীবনকাহিনী
শ্রীযুক্ত প্রকাশচন্দ্র রায় কর্তৃক বিবৃত
সম্পাদনা: অপর্ণা বন্দ্যোপাধ্যায়, নন্দিনী জানা
কয়েকটি পৃষ্ঠা পড়ুন
‘তোমার দেহত্যাগের পর ত্রিশ দিনের দিনে তোমার সঙ্...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
স্বর্গীয়া দেবী অঘোরকামিনী রায়ের জীবনকাহিনী
শ্রীযুক্ত প্রকাশচন্দ্র রায় কর্তৃক বিবৃত
সম্পাদনা: অপর্ণা বন্দ্যোপাধ্যায়, নন্দিনী জানা
কয়েকটি পৃষ্ঠা পড়ুন
‘তোমার দেহত্যাগের পর ত্রিশ দিনের দিনে তোমার সঙ্গে যে কথোপকথন হয়, তাহাতে তুমি বলিয়াছিলে, শুদ্ধাচার, শুদ্ধচিন্তা, শুদ্ধ ব্যবহার না হইলে তোমার সঙ্গে আর অধিক মিলন হইবার সম্ভাবনা নেই'— ১৯০৭ সালে অঘোর-প্রকাশ’ গ্রন্থটির উদ্বোধনে এমন কথাই বলেছিলেন প্রকাশচন্দ্র রায়। উনিশ শতকের শেষ পাদে রচিত এই গ্রন্থ কি জনৈক পরলোক-বিশ্বাসী বিপত্নীকের বিলাপাখ্যান, নাকি ‘শুদ্ধতা’-সন্ধানী এক বাঙালি ভদ্রলোকের পত্নীপ্রেমের উদাহরণ?
আজ শতাধিক বছর পরে স্মৃতি-বিস্মৃতির ধুলো সরিয়ে এ বইয়ের পাতা ওল্টাতে বসে পাঠকের মনে এমন প্রশ্ন জাগতেই পারে। কার্যত, প্ৰয়াতা স্ত্রীকে ‘তুমি' সম্বোধনে লিখিত এই গ্রন্থ ভিক্টোরীয় কালের বাঙালি ভদ্রলোকের পারিবারিক মননের এক দলিল। একই সঙ্গে, তা সমকালীন ব্রাহ্ম মূল্যবোধ, নববিধানের আদর্শ ও তা থেকে জন্মানো বিবিধ সংস্কার বা সংস্কারবিহীনতার দিকে দৃষ্টিপাত করে। এ বই একদিকে অঘোরকামিনী দেবীর জীবনাখ্যান, অন্যদিকে তা প্রকাশচন্দ্রের আত্মদর্শনও বটে। বাংলা ভাষায় এ ধরনের গ্রন্থের উদাহরণ বিরল। 'অঘোর-প্রকাশ'-এর এই সংস্করণটি সটীক। বিশ্লেষণী ভূমিকা, টীকা এবং প্রাসঙ্গিক নথি, চিত্র এবং তথ্য সংযোজিত হয়েছে এখানে। সে দিক থেকে দেখলে এই সংস্করণ নিছক 'ফিরে দেখা' নয়, তার চাইতে খানিক বেশি কিছু।
প্রকাশক : রাবণ
| নাম | অঘোর-প্রকাশ |
|---|---|
| প্রকাশনী | রাবণ | Raban |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788194025726 |
| মুদ্রণ দেশ | India |
প্রকাশনী সম্পর্কে

রাবণ | Raban
রাবণ | Raban প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
রাবণ | Raban-এর সব বই