অগ্রন্থিত আবুল হাসান — আবুল হাসান

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
অগ্রন্থিত আবুল হাসান
পছন্দের তালিকায় রাখুন

অগ্রন্থিত আবুল হাসান

লেখক: আবুল হাসান || Abul Hasan
প্রকাশনী: Kobi Prokashani

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৩৭৫৳৪০০-%

সাশ্রয় ৳২৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
মাত্র আটাশ বছরের ক্ষীণ আয়ুষ্কালের তুলনায় আবুল হাসান এক জীবনে কবিতা লিখেছেন বিস্তর, এমনকি লিখে গেছেন কতক চমৎকার গদ্য এবং গল্পও। একাধিক খণ্ডে তাঁর রচনাবলি প্রকাশ পেলেও এখনও মলাটবন্দি হয়নি তাঁর বহু অসামা...

বিভাগ

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
১st Published, ২০২৫
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

মাত্র আটাশ বছরের ক্ষীণ আয়ুষ্কালের তুলনায় আবুল হাসান এক জীবনে কবিতা লিখেছেন বিস্তর, এমনকি লিখে গেছেন কতক চমৎকার গদ্য এবং গল্পও। একাধিক খণ্ডে তাঁর রচনাবলি প্রকাশ পেলেও এখনও মলাটবন্দি হয়নি তাঁর বহু অসামান্য রচনা। অগ্রন্থিত আবুল হাসান বইতে একত্রিত হলো তাঁর একগুচ্ছ অগ্রন্থিত দুর্লভ লেখাজোখা— ৮৪টি কবিতা, ৮টি গদ্য, ৪টি গল্প ও আরও ২টি প্রকীর্ণ রচনা। ১৯৬৫ সালে, আঠারো বছর বয়সে পা দেবার পরপরই মুদ্রিত মাধ্যমে আবুল হাসানের কবিতা প্রকাশ পেতে শুরু করে। ১৯৭৫ সালের নভেম্বরে মৃত্যুর আগ পর্যন্ত নিয়মিতভাবে তাঁর কবিতা প্রকাশ পেয়েছে সর্বপ্রকারের মুদ্রিত মাধ্যমে। দৈনিক পত্রিকার সাপ্তাহিক সাহিত্য আয়োজন কি বিশেষ সংখ্যা থেকে শুরু করে সাপ্তাহিক-পাক্ষিক-মাসিক পত্রিকা, একুশের সংকলন, বিভিন্ন ছোটকাগজ আর স্মরণিকা—বহুরকমের দুষ্প্রাপ্য সূত্র ঘেঁটে এই অগ্রন্থিত উজ্জ্বল কবিতাগুলো এ সংকলনে জড়ো করা হয়েছে। অগ্রন্থিত ৮টি গদ্যের বিষয়-আশয় বিচিত্র—আগ্রহজাগানিয়া বৈদেশিক ইস্যুকে ঘিরে রচিত সংবেদী উপসম্পাদকীয়, শাসকশ্রেণির সমালোচনামুখর রাজনৈতিক কলাম, ঢাকার লেখকদের আড্ডা সংক্রান্ত ব্যক্তিগত সরস কড়চা, কবি অডেনের মৃত্যুর পর লেখা বিশ্লেষণধর্মী প্রবন্ধ কিংবা আততায়ীর বুলেটে নিহত কবিবন্ধু হুমায়ুন কবিরের মৃত্যুত্তর শোকাতুর স্মৃতিলিখন। তিনি গল্প লিখেছেন ষাট দশকের শেষ থেকে ১৯৭৪ অবধি; ১৯৭০ সালে প্রকাশিত ২টি, ১৯৭১-এর ১টি ও ১৯৭৪-এর ১টি—সব মিলিয়ে ৪টি অগ্রন্থিত গল্প রইল এখানে। সবশেষে বিবিধ অংশে আছে আবুল হাসানের গদ্যচর্চার আদিতম নমুনা ও জার্মান কবিবন্ধু রাইনহার্ট হেভিকের সঙ্গে মিলে লেখা ১টি যৌথকবিতার বঙ্গানুবাদ।
নামঅগ্রন্থিত আবুল হাসান
লেখকআবুল হাসান
প্রকাশনীKobi Prokashani - কবি প্রকাশনী
ভাষাBengali
সংস্করণ1st Published, 2025
অবস্থাNew
ISBN-139789849933243
মুদ্রণ দেশBangladesh

লেখক পরিচিতি

আবুল হাসান

আবুল হাসান-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

আবুল হাসান-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Kobi Prokashani - কবি প্রকাশনী
Kobi Prokashani - কবি প্রকাশনী

Kobi Prokashani - কবি প্রকাশনী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Kobi Prokashani - কবি প্রকাশনী-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — অগ্রন্থিত আবুল হাসান

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading