আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
আহাম্মক ও অন্যান্য কবিতা
লেখক: বৌধায়ন ভট্টাচার্য্য || bodhayan bhattacharjo
প্রকাশনী: Reading Panda Publications
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳১৮০৳২০০-১০%
সাশ্রয় ৳২০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
"কবি পরিচিতি, নেহাৎ দিতেই হবে বলেছে, তাই অগত্যা লিখছি। জন্ম এই কলকাতাতেই, শীতকালে, নভেম্বরের গোড়ায়, ভারত তখন প্রথম ওয়ার্ল্ড কাপ জিতেছে, চারিদিকে বেশ একটা গর্বিত খুশি খুশি ভাব। পড়াশুনো? সল্টলেকের সবচে ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
"কবি পরিচিতি, নেহাৎ দিতেই হবে বলেছে, তাই অগত্যা লিখছি। জন্ম এই কলকাতাতেই, শীতকালে, নভেম্বরের গোড়ায়, ভারত তখন প্রথম ওয়ার্ল্ড কাপ জিতেছে, চারিদিকে বেশ একটা গর্বিত খুশি খুশি ভাব। পড়াশুনো? সল্টলেকের সবচে পুরোনো যে ইস্কুলটা আছে না? সেইখানেই। আরে না না, সল্টলেকে নয়, নর্থ কলকাতায় থাকি তো। ওই যে, যেখানে খুব ভালো কাটলেট পাওয়া যায়। পৈতৃক ভিটে আর কি, প্রায় দেড়শো বছরের বাসিন্দা
বেআইনী রুখতে, আইনের সওদাগরী করি, তাতেই একরকম নেয়ে খেয়ে চলে যায় বলতে পারেন। এছাড়া, শখের কথা বলতে বসলে তো দাদা রাত কাবার হয়ে সুয্যিই উঠে যাবে। লেখালিখি করে থাকি, গানবাজনা ভালোবাসি, টুকটাক এটা ওটা সংগ্রহ করে বেড়াই, এই যেমন ধরুন, আকবরের দুয়ানি, কণিষ্কের ড্রাকম, উৎপল দত্ত মশাইয়ের সই, এইরকম সব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, আর কি!
ঠাকুমা, বিরানব্বুই- ঊর্ধ্বা শ্রীমতি কল্যাণী ভট্টাচার্য্য পিঠেপুলি-নিমকি-মাছের কচুরী খাইয়ে পেটুকশ্রেষ্ঠ করেছেন, বাবা, শ্রী সুগত ভট্টাচার্য্য অনেক কানটান মুলে লেখাপড়া শিখিয়েছেন, মা শ্রীমতি সোমা ভট্টাচার্য্য, আমার সবরকম গল্প, কবিতা, উৎকণ্ঠা, স্বপ্নের সঙ্গী, যিনি প্রচুর চেষ্টাচরিত্র করে আমায় বড়ো করেছেন, আর যাতে বিবাগী হয়ে পথেঘাটে না ঘুরে মরি, সেইটে নিশ্চিত করতে স্ত্রী, শ্রীমতি দেবরূপা ভট্টাচার্য্য নেহাতই ভারি করুণা করে আমাকে বিয়ে করে ফেলেছেন। একমাত্র সন্তান, বৌধরূপা ভট্টাচার্য্য, বাড়ির সাড়ে চারহাজার বই যাতে বেওয়ারিশ না হয়ে পড়ে, সেইদিকটা খেয়াল রাখছে।"
| নাম | আহাম্মক ও অন্যান্য কবিতা |
|---|---|
| লেখক | বৌধায়ন ভট্টাচার্য্য |
| প্রকাশনী | Reading Panda Publications |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788195494422 |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
বৌধায়ন ভট্টাচার্য্য
বৌধায়ন ভট্টাচার্য্য-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
বৌধায়ন ভট্টাচার্য্য-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Reading Panda Publications
Reading Panda Publications প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Reading Panda Publications-এর সব বই