আহাম্মকের খুদকুড়ো — দুর্লভ সূত্রধর

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
আহাম্মকের খুদকুড়ো
পছন্দের তালিকায় রাখুন

আহাম্মকের খুদকুড়ো

লেখক: দুর্লভ সূত্রধর || durlav sutrodhar
প্রকাশনী: Suprokash || সুপ্রকাশ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৪৯০৳৫৬০-১৩%

সাশ্রয় ৳৭০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
আমাদের প্রত্যেকের জীবন এক একটি উপন্যাস । শৈশব, কৈশোর এবং বয়ঃসন্ধির এবং পরবর্তী বার্ধক্যের অতীতের প্রতিটি ঘটনা সমূহ যেন এক অভিজ্ঞতায় মোড়া বাস্তবকাহিনী । আহাম্মক এখানে লেখক নিজেই । কিন্তু পাঠ যত এগিয়েছে...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

১৮৯
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

আমাদের প্রত্যেকের জীবন এক একটি উপন্যাস । শৈশব, কৈশোর এবং বয়ঃসন্ধির এবং পরবর্তী বার্ধক্যের অতীতের প্রতিটি ঘটনা সমূহ যেন এক অভিজ্ঞতায় মোড়া বাস্তবকাহিনী । আহাম্মক এখানে লেখক নিজেই । কিন্তু পাঠ যত এগিয়েছে ততই বুঝতে পেরেছি আহাম্মক একটা রূপক । আদতেই এই আহাম্মক আমি আপনি আমরা প্রত্যেকেই । প্রত্যেকেই জীবনের কোনো না কোনো স্তরে আমরা আহাম্মক হয়েছি । স্মৃতি সততই সুখের, তথাপিও সেই সুখের স্মৃতির মধ্যেও লুকানো থাকে বিচ্ছেদ আর বিচ্ছিন্ন হবার করুন কাহিনী । 🌾🌾🌾🌾🌾 আমরা যারা নব্বই এর দশকে বড় হয়ে উঠেছি এই কাহিনীর অনেকাংশর সাথে অদ্ভুত রিলেট করতে পেরেছি । অনেকবার এমনও হয়েছে বর্ণিত কাহিনী পড়তে গিয়ে যেন আমাদেরই কোনো কাহিনী পড়ছি বলে মনে হয়েছে । এতটাই মিল খুঁজে পাবেন । মূলত কিশোরধর্মী লেখা হলেও এই লেখা যেন সব বয়সেরই অর্ধেক জীবনের কাহিনী হয়ে উঠেছে । 🌱🌱🌱🌱🌱"সাধারণের তুচ্ছ জীবনের চারপাশেও চঞ্চলতা- ঔদাস্যের কত সমাহৃত দিনগুলি জমা হয়ে থাকে খুদকুড়োরই মতো । সেগুলো নিছক অনুস্মারক নয়, নয় অভিজ্ঞের ভূয়োদর্শন। এমন কী সবটা কারও একারও নয় । সেখানে আছে চারপাশের কত আয়োজন । তার মধ্যে থেকে যায় কত বিস্তৃত এই প্রাণবিশ্ব..... থাকে কত মেঘের পরে মেঘ, কত রোদ, কত জলজ বাতাস, দিন রাত্রির আর মোমবাতির উড়াল, পাকুড় গাছের ছায়া, পিটুলি গাছটিতে নাম না জানা পাখিটির উল্লসিত ডাক, রূপেশ্বরী নদীটির বয়ে চলা । সেই অজানিত অনুভবের কথায় ভরা এই কাহিনীর প্রতিটি পাতা । এই কাহিনীর প্রায় প্রতিটি ধাপে বলা যায় প্রধান পটভূমিকায় লেখকের রিপাবলিক স্কুল এবং স্কুলের শিক্ষকদের কাহিনী উঠে এসেছে। তেমনই একজন মনিবাবু স্যারের একটি কথা এখানে না উল্লেখ করে পারছি না..." নিজের দুঃখের কথা মানুষকে বলো না বাবা, অন্য- কারও কথা মানুষ শুনতে চায় না ।শুধু নিজের কথা বলে, আর অন্যের দুঃখের সুযোগ নেয় । যদি কাউকে বলার না পাও তো দেওয়ালের কাছেও বলো না--ঐ দেওয়াল তো মানুষের তৈরী । যদি বলতেই হয় নদীর কাছেই বলা যায় । নদী সব শোনে তারপর সব দুঃখ নিয়ে বয়ে চলে যায়, ফিরে তাকায় না মোটে । নদীর কাছে সব বলবি...." বইটির আসল সম্পদ হলো কিছু বিলুপ্ত হয়ে আসা রান্নার কথা। যা লেখকের বর্ণনার গুণে হয়ে উঠেছে প্রাণবন্ত । দ্বিতীয়ত প্রতিটি ধাপের সুন্দর নামকরণ এবং বাঙালির ঐতিহ্যের সাথে জড়িত এবং অনেকাংশে আজ হারিয়ে যাওয়া এমন কিছু উৎসব যা সেই সময়ে লেখক এবং তাঁর পার্ষদ এবং সমাজের সবক্ষেত্রের মানুষের আন্তরিক এবং অহৈতুকী সমাগম । ন্যাড়াপোড়া ,দোল, সরস্বতীপূজো,বিশ্বকর্মা পূজো, ঝুলন, রাখি.... এবং পরিশেষে যে চমকটি লেখক দিয়েছেন তিন- ভুবনের ম্যাজিক ও রুপেশ্বরীর রূপকথা পর্বটিতে সেটির বিষয়ে আমি বিস্তারিত বলবো না । সাসপেন্স একটু রাখা দরকার। শুধু এই টুকুই বলবো বইপ্রেমী, বইকে ব্ন্ধু ভাবা মানুষের কাছে আলোচ্য এই পর্বটি যেন এক রত্নসম্ভার বা অনেকটা গুপ্তধনের খোজ পাবার মতো । বাকিটা পাঠক যখন বইটি পড়বেন তখনই বুঝতে পারবেন । সংগ্রহে রাখার মতো একটি বই । - সোমনাথ কর
নামআহাম্মকের খুদকুড়ো
লেখকদুর্লভ সূত্রধর
প্রকাশনীSuprokash || সুপ্রকাশ
ভাষাBangla
বাঁধাইHardcover
পৃষ্ঠা১৮৯
অবস্থাNew
পাঠের স্তরTeen and Young adult
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

দুর্লভ সূত্রধর

দুর্লভ সূত্রধর-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

দুর্লভ সূত্রধর-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Suprokash || সুপ্রকাশ
Suprokash || সুপ্রকাশ

Suprokash || সুপ্রকাশ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Suprokash || সুপ্রকাশ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — আহাম্মকের খুদকুড়ো

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading