আজবপুর, জটাধর আর ভূতের গল্প — শমিত কুমার গাঙ্গুলী

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
আজবপুর, জটাধর আর ভূতের গল্প
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

আজবপুর, জটাধর আর ভূতের গল্প

লেখক: শমিত কুমার গাঙ্গুলী || Samit Kumar Ganguli
প্রকাশনী: Sristi Publication

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৫২৫৳৬০০-১৩%

সাশ্রয় ৳৭৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
এই বই-এর কাহিনিগুলি এক একটি বাস্তব ঘটনার নিখুঁত চিত্র। লেখক জীবিকার সন্ধানে ঘুরে বেরিয়েছেন ভারতবর্ষের নানা প্রান্ত। বহু বিচিত্র সমাজ ও লোকাচারের দেশ ভারতবর্ষ, তার নানা স্থানের অভিজ্ঞতাও বিচিত্র হবে তা...

বইয়ের ভেতরে এক ঝলক

বইয়ের ভেতরের পাতা ১
পাতা ১ / ২সোয়াইপ করে পাতা উল্টান

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

এই বই-এর কাহিনিগুলি এক একটি বাস্তব ঘটনার নিখুঁত চিত্র। লেখক জীবিকার সন্ধানে ঘুরে বেরিয়েছেন ভারতবর্ষের নানা প্রান্ত। বহু বিচিত্র সমাজ ও লোকাচারের দেশ ভারতবর্ষ, তার নানা স্থানের অভিজ্ঞতাও বিচিত্র হবে তা বলার অপেক্ষা রাখে না। আর তা যদি হয় ভৌতিক তা হলে তো আর কথাই নেই। এই বই এর ঘটনাগুলি সেই অভিজ্ঞতারই ফসল। যা গল্প নয়, সব সত্যি ঘটনা। লেখকের ছেলেবেলা কেটেছে হুগলি জেলার চুচুড়া বা চুচুড়োতে। আজ থেকে ৬০ কিম্বা তারও আগে গ্রাম্য চুঁচুড়ার সাথে আজকের চুঁচুড়াকে এক করলে চলবে না। সেই গঙ্গার ধারের বাড়ির অলৌকিক সব ঘটনা থেকে শুরু করে কলকাতা, জামশেদপুর, উত্তরপ্রদেশের নানা গ্রাম – শহর, দিল্লি – আগ্রা, কেরল, গোয়া ও দেশের নানা স্থানের বহু বিচিত্র ঘটনার সাক্ষী থেকেছেন তিনি। যেগুলির বিবরণ অনেক রাতে ফোনে শুনতে শুনতেও অবাক হয়েছি। যে, ‘কী কাণ্ড! এমনও হয়’। আমরা যে পৃথিবীতে বাস করি, তার মাঝে এমন কিছু ঘটনা ঘটে, যা সহজেই ব্যাখ্যা করা সম্ভব নয়। কোথাও কোনও অদ্ভুত শক্তি, অতিপ্রাকৃতিক ঘটনার ছাপ, কিংবা ভয়ংকর এক অশুভ উপস্থিতি মানুষের জীবনে ছায়া ফেলতে পারে— এমন কিছু ঘটনা যা আমাদের ধারণারও বাইরে। এ বইয়ের গল্পগুলো শুধু পাঠকের মনে ভয়ের সৃষ্টি করবে না, বরং এমন কিছু প্রশ্নও উত্থাপন করবে যা শেষ পর্যন্ত সমাধান হওয়া অসম্ভব। গল্পের প্রতিটি মুহূর্তে পাঠক খুঁজে পাবে এক একটি ছড়িয়ে পড়া রহস্য, যেখানে বিশ্বাস এবং অবিশ্বাস একে অপরকে ছাপিয়ে গেছে। এগুলি এক একটি গল্প নয়, বরং এমন সব অভিজ্ঞতা, যেগুলি পড়তে পড়তে পাঠক হারিয়ে যাবে আলো-ছায়ার সেই দিন গুলিতে, যেখানে ছায়ারা ঘুরে বেড়ায়, হাতছানি দেয় তাঁদের আপন জগতে। বইটি প্রকাশ হওয়ার কথা ছিল গতবছরই। কিন্তু নানা কারণে তা আর হয়নি। এবছর হওয়ার কথা ছিল। কিন্তু বিধাতার কী নিষ্ঠুর পরিহাস! এ বই লেখক (কাকু) র হাতে তার প্রিয় এ বই আর তুলে দিতে পারলাম না। তিনি পাড়ি দিলেন না ফেরার দেশে। এ দুঃখ এ যন্ত্রণা ভোলার নয়। তার প্রত্যক্ষ করা সব সত্য ঘটনাগুলি যা তিনি লিখে রাখতেন কোনও একদিন গ্রন্থরূপে প্রকাশ হবে বলে। সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এই গ্রন্থের পরিকল্পনা। যা আমাদের মত পাঠকদেরও ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস।
নামআজবপুর, জটাধর আর ভূতের গল্প
লেখকশমিত কুমার গাঙ্গুলী
প্রকাশনীসৃষ্টি পাবলিকেশন
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

শমিত কুমার গাঙ্গুলী

শমিত কুমার গাঙ্গুলী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

শমিত কুমার গাঙ্গুলী-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

সৃষ্টি পাবলিকেশন
সৃষ্টি পাবলিকেশন

সৃষ্টি পাবলিকেশন প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

সৃষ্টি পাবলিকেশন-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — আজবপুর, জটাধর আর ভূতের গল্প

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading