আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
অক্ষয় শমিবৃক্ষ
লেখক: সুপর্ণা চ্যাটার্জী ঘোষাল || Suparna Chatterjee Ghoshal
প্রকাশনী: Boibondhu Publications
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৪৮০৳৫৫০-১৩%
সাশ্রয় ৳৭০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
জীবন বড়োই রহস্যময়ী। সে যে মানুষকে কখন কোন সত্যের সামনে দাঁড় করিয়ে দেয়, তা সে নিজেই জানে না। নিজের আস্তিনে সে কত কী-ই যে লুকিয়ে রাখে! ঠিক যেভাবে অজ্ঞাতবাসের সময় শমিবৃক্ষের কোটরে পাণ্ডবরা লুকিয়ে রেখে গি...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
জীবন বড়োই রহস্যময়ী। সে যে মানুষকে কখন কোন সত্যের সামনে দাঁড় করিয়ে দেয়, তা সে নিজেই জানে না। নিজের আস্তিনে সে কত কী-ই যে লুকিয়ে রাখে! ঠিক যেভাবে অজ্ঞাতবাসের সময় শমিবৃক্ষের কোটরে পাণ্ডবরা লুকিয়ে রেখে গিয়েছিল নিজেদের অমূল্য অস্ত্র, তাদের পরিচয়। কীসের ভরসায়? নিয়তির, জীবনের, এক বৃহৎ সত্তার ভরসায়, যার তল আমরা খুঁজে পাই না। সেই শমিবৃক্ষ কিন্তু সযত্নে রেখেছিল তাদের আয়ুধ, তাদের পরিচয়। আমাদের যে পরমায়ু, সেও ওই এক অক্ষয় শমিবৃক্ষ। এর কোটরে আমাদের সবটুকু লুকিয়ে থাকে। উপযুক্ত সময় এলেই আমরা সেখান থেকে বেছে নিই আমাদের প্রাপ্যটুকু। যার যা প্রাপ্য! জীবন নামের এই অক্ষয় শমিবৃক্ষ আমাদের কখনও বিমুখ করে না। প্রতিদিন তার কাছে আমরা নত হই। কারণ, আমাদের আর কোথাও যাওয়ার নেই। মায়ের শ্রাদ্ধের দিন তুহি এমন এক সত্য আবিষ্কার করে ফেলে, যা তার জীবনের ভিতকেই নড়িয়ে দেয়। অসহায় রণেনের লড়াই তার ক্ষমতাবান কাকার সঙ্গে। সেই রণেনকেই জীবনের সুখ-দুঃখের কাণ্ডারী ভাবে পুলকিতা। যার দাদির মতো মানুষ এই দুনিয়ায় বড়োই কম। মোহর আর শুভায়ু এক আশ্চর্য সম্পর্কের টানাপোড়েনে বাঁচে। আবার শ্যামল-আরতির সম্পর্ক কোন তারে বাঁধা, তারা দুজনেই জানে না। সবশেষে পড়ে থাকে এক পাগল কাগজবুড়ো, যে অপেক্ষা করে চলে। কীসের, তা সে নিজেও জানে না। এই চরিত্ররা এক অক্ষয় শমিবৃক্ষের ছায়ার হেঁটে বেড়ায়। যার নাম জীবন। এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে অলৌকিক আশ্চর্য। "
| নাম | অক্ষয় শমিবৃক্ষ |
|---|---|
| লেখক | সুপর্ণা চ্যাটার্জী ঘোষাল |
| প্রকাশনী | বইবন্ধু পাবলিকেশনস |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
সুপর্ণা চ্যাটার্জী ঘোষাল
সুপর্ণা চ্যাটার্জী ঘোষাল-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
সুপর্ণা চ্যাটার্জী ঘোষাল-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

বইবন্ধু পাবলিকেশনস
বইবন্ধু পাবলিকেশনস প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
বইবন্ধু পাবলিকেশনস-এর সব বই