আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
আলোক সরকার স্মারকগ্রন্থ
লেখক: মুহম্মদ মতিউল্লাহ || Muhammad Matiullah
প্রকাশনী: আলোপৃথিবী কথকতা প্রকাশন
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৬১৫৳৭০০-১২%
সাশ্রয় ৳৮৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
মুহম্মদ মতিউল্লাহ্ সম্পাদিত
প্রচ্ছদ শুভাপ্রসন্ন
আলোক সরকার (১৯৩১-২০১৬), তিনি না চাইলেও, এখন একটি নিভৃত প্রতিষ্ঠান। বাংলা কবিতার একটি পৃথক স্কুলিং। যা কিছু কবিতা নয় তাকে কবিতা থেকে বাদ দিতে হবে- কবিতার...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
মুহম্মদ মতিউল্লাহ্ সম্পাদিত
প্রচ্ছদ শুভাপ্রসন্ন
আলোক সরকার (১৯৩১-২০১৬), তিনি না চাইলেও, এখন একটি নিভৃত প্রতিষ্ঠান। বাংলা কবিতার একটি পৃথক স্কুলিং। যা কিছু কবিতা নয় তাকে কবিতা থেকে বাদ দিতে হবে- কবিতার দায়বদ্ধতা শুধু কবিতার কাছে, আর কোথাও নয়- এই ছিল আলোক সরকারের বিশ্বাস। তাঁর উচ্চারণের সমগ্রতা জুড়ে গভীর আত্মপ্রত্যয়- সেই যে প্রায় ১৭-১৮ বছর বয়সেই তিনি লিখেছিলেন- 'তা আমি নেব-বা কেন যা আমার নয়'। আত্মপ্রকাশের প্রথম কালে তরুণ বয়সে আলোক সরকারের কবিতা অধিকাংশই প্রকাশিত হয়েছে একটি বাণিজ্যিক সাপ্তাহিকে। কিন্তু পরবর্তীকালে আদর্শগত কারণে নিজেকে সেখান থেকে প্রত্যাহার করে নিয়েছেন তিনি। এবং তারপর থেকে অবাণিজ্যিক লিটল ম্যাগাজিনই ছিল তাঁর আত্মপ্রকাশের প্রধান মাধ্যম। অসংখ্য অবাণিজ্যিক ছোট প্রকাশনা থেকেই প্রকাশিত হয়েছে একটির পর একটি তাঁর কবিতাগ্রন্থ, খণ্ডে খণ্ডে প্রকাশিত হয়েছে কাব্যসমগ্র এবং গদ্যসমগ্র। বাংলা ভাষার তরুণ কবিদের বড় অংশ তার পাঠক। শুধু কবিতা নয়, তাঁর কাব্যনাটক, উপন্যাস, ছোটদের জন্য লেখার সংখ্যাও কম নয়। এবং অবশ্যই সেগুলি আলোক সরকারের রচনারীতির একটি বিশেষ চারিত্র্য। এই স্মারকগ্রন্থে ইতিহাস ও সাম্প্রতিকের আলোক সরকারকে ধরার চেষ্টা করা হয়েছে। সম্পাদনা করেছেন পঞ্চাশের কবিতা বিশেষজ্ঞ ড. মুহম্মদ মতিউল্লাহ, আলোক সরকার নিয়ে গবেষণাকর্মে যার অধিকাংশ সময় কেটেছে। 'শতভিষা'-'কৃত্তিবাসে'র পাতা থেকে সাম্প্রতিক সময়ের নানা ছিন্নপুঁথির সমাহার, এই সংকলন সমগ্র আলোক সরকারকে নিবিড়ভাবে ছুঁয়ে আছে।
| নাম | আলোক সরকার স্মারকগ্রন্থ |
|---|---|
| লেখক | মুহম্মদ মতিউল্লাহ |
| প্রকাশনী | আলোপৃথিবী কথকতা প্রকাশন |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
মুহম্মদ মতিউল্লাহ
মুহম্মদ মতিউল্লাহ-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
মুহম্মদ মতিউল্লাহ-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
আলোপৃথিবী কথকতা প্রকাশন
আলোপৃথিবী কথকতা প্রকাশন প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
আলোপৃথিবী কথকতা প্রকাশন-এর সব বই