আমাদের চরাচর — জয়া মিত্র

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
আমাদের চরাচর
পছন্দের তালিকায় রাখুন

আমাদের চরাচর

লেখক: জয়া মিত্র || joya mitra
প্রকাশনী: Sristisukh || সৃষ্টি সুখ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৩৬০৳৪০০-১০%

সাশ্রয় ৳৪০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
মহাবিশ্বের মাঝে এই যে আমাদের পৃথিবী, তা হালকা নীল একটি বিন্দু মাত্র। এই আমাদের ঘর। একমাত্র আশ্রয়। ওই বিন্দুমাত্র অস্তিত্বটুকুই আঁকড়ে থাকা। আমরা যেন তাকে আর একটু ভালোবাসি। যত্ন করি। মার্কিন পদার্থ বিজ্...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

মহাবিশ্বের মাঝে এই যে আমাদের পৃথিবী, তা হালকা নীল একটি বিন্দু মাত্র। এই আমাদের ঘর। একমাত্র আশ্রয়। ওই বিন্দুমাত্র অস্তিত্বটুকুই আঁকড়ে থাকা। আমরা যেন তাকে আর একটু ভালোবাসি। যত্ন করি। মার্কিন পদার্থ বিজ্ঞানী কার্ল সাগান যখন আমাদের এই বোধে পৌঁছে দেন, তখন যেন আরও নিবিড় করে এই চরাচরটিকে ছুঁয়ে থাকতে সাধ হয়। মানুষের মিথ্যে দম্ভের প্রাকার ভেঙে আমাদেরই সম্মেলক জীবনে অঙ্গীভূত হয়ে থাকা রোগাসোগা নদীটি, খেত-মাঠ-ঘাট, আমাদের পালা-পার্বণ, উৎসব, সংস্কৃতি-সমেত আমাদের সামগ্রিক ও সামূহিক অস্তিত্বটিকে আমরা আর একটু জড়িয়ে ধরতে চাই। কিন্তু তা তো সহজ নয়। কারণ স্মৃতি-সাক্ষ্য-অভিজ্ঞতাই দেয় সেই কাঙ্ক্ষিত অভিজ্ঞান, যা আমাদের বিচ্ছিন্নতা নয়, বরং সমগ্রের মাঝে একক কিংবা একক হয়েও সমগ্র হতে শেখায়। এ বইয়ে যেন সেই মন্ত্রগুপ্তিই শিখিয়ে দেন জয়া মিত্র। তিনি খুলে দেন তাঁর স্মৃতির ভাঁড়ার ঘর। দীর্ঘ আর বিচিত্র তাঁর জীবনের যাত্রাপথ। ততোধিক বিস্ময়ের, জীবনের সে যাত্রাপথে তুলে রাখা অজস্র অভিজ্ঞতা। জিজ্ঞাসু জীবনপথিকের মতোই তিনি আহরণ করে রেখেছেন সে সব, যেন উত্তরকালের জন্যই। আর এই লেখাগুলির সূত্র ধরেই আমরা ঘনিষ্ঠ হতে পারি আমাদের চরাচরে। মহাবিশ্ব থেকে যা কেবল বিন্দু, তা আমাদের কাছে ধরা দেয় সিন্ধুর ব্যাপ্তিতে। হ্যাঁ, আমাদের দোষ-ত্রুটি-খামতিগুলোও আড়াল থাকে না। কিন্তু দোষারোপ নয়। বরং ভাবনার বিন্যাস পালটে নিলেই যে আমাদের চরাচর আরও একটু আলোময় হয়ে উঠবে– এই বোধেই আমাদের পৌঁছে দেন তিনি। তিরিশটিরও বেশি নিবন্ধে তিনি এ বইয়ে জ্বালিয়ে রেখেছেন তাঁর স্মৃতির জাগপ্রদীপ। পাঠ অন্তে পাঠক নিশ্চিতই অনুভব করবেন, ব্যক্তিগত ও সম্মেলক জীবনের মধ্যে লুকিয়ে থাকা সেই আশ্চর্য সেতুটিকে। আর তখনই হয়তো জাগপ্রদীপের শিখাটিকে অনির্বাণ করে রাখার দায়িত্ব তুলে নিতে চাইবে উত্তরকাল। এ বই, কেবল বই নয়, বস্তুত, প্রজন্ম থেকে প্রজন্মে বাহিত সেই অঙ্গীকার হয়ে উঠতে চায়।
নামআমাদের চরাচর
লেখকজয়া মিত্র
প্রকাশনীSristisukh || সৃষ্টি সুখ
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

জয়া মিত্র

জয়া মিত্র-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

জয়া মিত্র-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Sristisukh || সৃষ্টি সুখ
Sristisukh || সৃষ্টি সুখ

Sristisukh || সৃষ্টি সুখ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Sristisukh || সৃষ্টি সুখ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — আমাদের চরাচর

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading