আমার আফ্রিকা — হীরেন সিংহরায়

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
আমার আফ্রিকা
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

আমার আফ্রিকা

লেখক: হীরেন সিংহরায় || HIREN SINGHARAY
প্রকাশনী: Dey Publications

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৭৪৫৳৮৫০-১২%

সাশ্রয় ৳১০৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
আফ্রিকা নিয়ে আপনার বইটি বিশেষ করে যেইখানে নামিবিয়ার গণহত্যা এবং দক্ষিণ আফ্রিকা এই দুইটি অধ্যায় পড়ে আমি নিজের অজান্তেই চোখের জল ধরে রাখতে পারিনি | আমি মনে করি আফ্রিকা কে আমরা এখনো দেখি কলোনিয়াল সময়ের চ...

বইয়ের ভেতরে এক ঝলক

Inside page 1Inside page 2Inside page 3

এক নজরে

এই বইয়ে যা পাবেন

৩৩৬
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

আফ্রিকা নিয়ে আপনার বইটি বিশেষ করে যেইখানে নামিবিয়ার গণহত্যা এবং দক্ষিণ আফ্রিকা এই দুইটি অধ্যায় পড়ে আমি নিজের অজান্তেই চোখের জল ধরে রাখতে পারিনি | আমি মনে করি আফ্রিকা কে আমরা এখনো দেখি কলোনিয়াল সময়ের চোখ দিয়ে যেইখানে আফ্রিকা মানেই জঙ্গল জন্তু জানোয়ার ও গলাতে সিংহের দাঁত পড়া কালো কালো বেঁটে বেঁটে মানুষ গুলি যারা তীর ধনুক ছোড়ে ও নরমাংস খায় | আপনার এই বইটি আমাদের ভবিষয়বৎ বাঙালি পাঠক প্রজন্মকে সাহায্য করবে এই কলোনিয়াল চোখের বদলে অন্য মানবিক একটি চোখ দিয়ে আফ্রিকাকে দেখতে | আপনার এই দুটি লাইন তুলে দিলাম দক্ষিণ আফ্রিকা চ্যাপ্টার থেকে গুরুর সমস্ত পাঠকদের জন্য || "এই আমাদের সবার মাতা আফ্রিকা | প্রথম মানুষ | প্রথম সভ্যতা | আমরা সবাই আফ্রিকান ......" (আমার আফ্রিকা , হিরেন সিংহরায় , পৃষ্ঠা ৩৩ ) "মারামারি খুনোখুনি ছাড়াও আরেকটা দিক ছিল | সামাজিক ব্যবহারের | জেমস ঘেলডেনহোয়াইজ আমাকে এই গল্পটা বলেন - আটের দশকে চিনির খুব অনটন গোটা দক্ষিণ আফ্রিকায় | তার ক্লাসে এক ভারতীয় বংশোদ্ভুত মহিলা কাজ করতেন এক সাদা আফ্রিকান পরিবারে | সেই পরিবারের গৃহকর্ত্রী চিনিটা খুব সাবধানে লুকিয়ে রাখতেন | এই ভারতীয় মহিলার বাড়িতে কাজ করতো একটি জুলু মেয়ে | তিনি বাড়ি ছাড়ার আগে চিনিটা লুকিয়ে রাখতেন যাতে সেটা জুলু মেয়েটির হাতে না পড়ে |" (আমার আফ্রিকা , হিরেন সিংহরায় , পৃষ্ঠা ৩১ ) সাদা মানুষদের বড়ই দুর্দশা।তাদের ঘাড়ে বিশাল বোঝা।সভ‍্যতার আলো নিয়ে যেতে হবে পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন মহাদেশে-সেখানে আবার অসভ‍্য কালো মানুষের বাস কিন্তু সেখানে আছে অফুরন্ত জমি,সুন্দর চাষ করা যায়, ফলে সোনার ফসল।মাটির তলাতেও রয়েছে সোনা, হিরে আরও কত কি!অজস্র হাতি মেলে যাদের মারলেই মেলে বিশাল বিশাল দাঁত যা সাদা মানুষদের কাছে পরম রমনীয়।আরও যে কত কি মেলে সেখানে!প্রায় নিখরচায়।সমর্থ নারী পুরুষ ধরে চালান দাও বিভিন্ন দেশে। পয়সা আর পয়সা, সাদা মানুষ লাল হয়ে যায়।ওখানকার মানুষ বন্দুকের ব‍্যবহার জানে না, জানা নেই সভ‍্যতার মারপ‍্যাচ‌। প্রতিরোধ কে করবে আগ্নেয়াস্ত্র সম্মুখে!একটু অসুবিধে হয় বটে যখন দাসপ্রথা বন্ধ হয়।কিন্তু সেটা ক্ষণিকের তরে। উর্বর ইংরেজ মস্তিষ্ক থেকে বেরিয়ে আসে চুক্তিবদ্ধ শ্রমিকের ধারণা।এই কলকাতার দক্ষিণ পশ্চিম অঞ্চলে গঙ্গার সুরিনাম ঘাট থেকে চালান যায় অজস্র সমর্থ নারীপুরুষ তাদের বাসস্থান-জন্মভূমি-পরিচিত জায়গা থেকে চিরতরে।বিহার-উত্তর প্রদেশ-সুন্দরবণ একাকার হয়ে যায়। ইউরোপের সমস্ত সভ‍্য দেশের বিবেক কম্পমান হয়নি তখন।সময় যায়। আফ্রিকার চুয়ান্নটি দেশের মধ্যে সাতাশটা দেশের কথা লেখা হল যেখানে লেখক হীরেন সিংহরায় গেছেন চাকরির সূত্রে।
নামআমার আফ্রিকা
লেখকহীরেন সিংহরায়
প্রকাশনীদে পাবলিকেশন
ভাষাBangla
বাঁধাইHardcover
পৃষ্ঠা৩৩৬
অবস্থাNew
ISBN-139788194843368
পাঠের স্তরTeen and Young adult
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

হীরেন সিংহরায়

হীরেন সিংহরায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

হীরেন সিংহরায়-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

দে পাবলিকেশন
দে পাবলিকেশন

দে পাবলিকেশন প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

দে পাবলিকেশন-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — আমার আফ্রিকা

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading