আমার আম্মা — আল্লামা সাইয়্যেদ সুলাইমান নদভী

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
আমার আম্মা
পছন্দের তালিকায় রাখুন

আমার আম্মা

লেখক: আল্লামা সাইয়্যেদ সুলাইমান নদভী || Allama Saiyid Sulaiman Nadvi
প্রকাশনী: Oticrom || অতিক্রম

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳২৮০৳৩০০-%

সাশ্রয় ৳২০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
আমার মরহুমা ‘মমতাময়ী মা’ সায়্যিদা খায়রুন্নেসা হিজরী সন অনুযায়ী ১৩৮৮ হি. জুমাদাল উখরা ও খৃষ্টাব্দ মোতাবেক ৩১ আগষ্ট, ১৯৬৮ সালে এ নশ্বর পৃথিবী থেকে বিদায় নেন। যিনি ছিলেন সৎস্বভাবী, খোদাভীরু ও ইবাদতগুজার ...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
১st Published, ২০২৪
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

আমার মরহুমা ‘মমতাময়ী মা’ সায়্যিদা খায়রুন্নেসা হিজরী সন অনুযায়ী ১৩৮৮ হি. জুমাদাল উখরা ও খৃষ্টাব্দ মোতাবেক ৩১ আগষ্ট, ১৯৬৮ সালে এ নশ্বর পৃথিবী থেকে বিদায় নেন। যিনি ছিলেন সৎস্বভাবী, খোদাভীরু ও ইবাদতগুজার মহীয়সী নারী। স্বরণীয় ব্যক্তিত্ব। তাঁর ব্যক্তিত্ব এ পৃথিবীর প্রতিটি গৃহবধুর জন্য এক অনুকরণীয় দৃষ্টান্তস্বরূপ। তাঁর দৃঢ় ঈমান, আল্লাহপ্রেম, দুনিয়াবিমুখতা ও আখিরাতের প্রতি আগ্রহ ছিল কল্পনাতীত। সর্বক্ষেত্রে দুনিয়ার ওপর দীনকে প্রাধান্য দেয়া ছিল তাঁর স্বভাবসুলভ আচরণ। দুনিয়ার ধন-সম্পদ, পদ-মর্যাদা ও সাজ-সজ্জার প্রতি ছিল প্রবল অনীহা। নামাযের প্রতি ছিল তাঁর অন্তর্নিহিত নিবেদন।এক কথায় আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর তরীকা অনুযায়ী চলাই ছিল যার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। দীন ও দীনদার লোকদের প্রতি সম্মান প্রদর্শন ছিল তাঁর উত্তম আখলাকের এক অনুপম নিদর্শন। তৎকালীন ফেতনা-ফাসাদের যুগেও তাঁকে দেখে সহজেই অনুমান করা যেত, কেমন ছিলেন সাহাবী রমণীগণ ও ঈমানদার তাবেঈন ও তাবে’ তাবেঈন।আম্মার ইন্তিকালের দু’মাস পরই মাসিক ‘রিযওয়ান’ নামক পত্রিকার একটি বিশেষ সংখ্যা প্রকাশিত হয়, যা ছিল মূলত তাঁর জীবনী, জীবনের বিভিন্ন ঘটনা এবং তাঁর মূল্যবান বাণী ও রচনাবলীর আলোচনাসম্বলিত একটি সংখ্যা। অল্প ক’দিনের মধ্যেই মাসিক ‘রিযওয়ান’ নামক সে সংখ্যাটি খুবই জনপ্রিয়তা লাভ করে এবং এর সবগুলো কপি বিক্রি হয়ে যায়। এমনকি আজও অনেকে অন্যান্য গ্রন্থের মত মাসিক রিযওয়ানের সেই সংখ্যাটিকে সংরক্ষণ করে রেখেছেন।এখন যখন মরহুমার নির্বাচিত স্বরচিত দু’আর সংকলন (যা তাঁর জীবদ্দশায় প্রথমত ‘বাবে রহমত’ এবং পরবর্তীতে ‘কলীদে বাবে রহমত’ নামে দুই ভাগে প্রকাশিত ও জনপ্রিয় হয়েছিল) ভক্ত ও আগ্রহীদের আগ্রহ ও চাহিদার পরিপ্রেক্ষিতে ‘কলীদে বাবে রহমত’ নামে পুনঃপ্রকাশ করা হচ্ছে।এ সংখ্যাটিই পুনঃনিরীক্ষা, যাচাই-বাছাই ও সংযোজন-বিয়োজনসহ ‘যিকরে খায়ের’ নামে প্রকাশ করা হয়। এর সবগুলো লেখা তাঁর নিকটাত্মীয় এবং রাত-দিন তাঁকে যারা দেখেছেন- বংশের সে সকল লোকের রচিত। আর এ সবই ‘রিযওয়ান’ পত্রিকার বিশেষ সংখ্যায় প্রকাশিত হয়েছে।তাই এ যুগেও আমি আশা করি, হযরত আবুল হাসান আলী নদভী রহ. এর ‘যিকরে খায়ের’ নামক গ্রন্থটি মূল্যবান হিসেবেই বিবোচিত হবে এবং আগ্রহভরে বারংবার পঠিত হবে।প্রতিদানস্বরূপ গ্রন্থের পাঠক-পাঠিকাদের কাছে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করতঃ জান্নাতে তাঁর মর্যাদা বৃদ্ধির জন্য দু’আ করার আবেদন রইল। আল্লাহ তা’আলা তাঁকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমিন।
নামআমার আম্মা
লেখকআল্লামা সাইয়্যেদ সুলাইমান নদভী
প্রকাশনীOticrom || অতিক্রম
ভাষাBengali
সংস্করণ1st Published, 2024
অবস্থাNew
ISBN-139789848873861
মুদ্রণ দেশBangladesh

লেখক পরিচিতি

আল্লামা সাইয়্যেদ সুলাইমান নদভী

আল্লামা সাইয়্যেদ সুলাইমান নদভী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

আল্লামা সাইয়্যেদ সুলাইমান নদভী-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Oticrom || অতিক্রম

Oticrom || অতিক্রম প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Oticrom || অতিক্রম-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — আমার আম্মা

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading