অমরত্বের প্রত্যাশা নেই

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
অমরত্বের প্রত্যাশা নেই
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

অমরত্বের প্রত্যাশা নেই

প্রকাশনী: adee prokashon

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳২৬২৳৩৫০-২৫%

সাশ্রয় ৳৮৮

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
আদিমকাল থেকেই পৃথিবীর মানুষ অমরত্বের লাভের নেশায় মত্ত। কিন্তু রিমন ব্যতিক্রম, অমরত্বের প্রত্যাশা নেই তার। দেড় হাজার বছরের জীবনে অজস্র প্রিয় মানুষের মৃত্যু দেখেছে। কিন্তু সেই মৃত্যু তাকে কখনো স্পর্শ...

বইয়ের ভেতরে এক ঝলক

Inside page 1

এক নজরে

এই বইয়ে যা পাবেন

১৬০
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
১st Published, ২০২৩
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

আদিমকাল থেকেই পৃথিবীর মানুষ অমরত্বের লাভের নেশায় মত্ত। কিন্তু রিমন ব্যতিক্রম, অমরত্বের প্রত্যাশা নেই তার। দেড় হাজার বছরের জীবনে অজস্র প্রিয় মানুষের মৃত্যু দেখেছে। কিন্তু সেই মৃত্যু তাকে কখনো স্পর্শ করতে পারেনি। বারবার আত্মহননের চেষ্টা করেও ব্যর্থ। এই অনন্ত জীবনের উদ্দেশ্য রিমনের জানা নেই। জহির জানে তার জীবনের উদ্দেশ্য- একটা দিন বেশি বেঁচে থাকা। তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে ধনী ব্যক্তিরা তল্পিতল্পা গুটিয়ে উন্নত বিশ্বের বুকে পাড়ি জমাচ্ছে। গোটা পৃথিবী যেন দুইভাগে বিভক্ত। একদিকে আছে অনন্ত সুখ, আরেকদিকে দুর্ভোগের শেষ নেই। সেই দূর্ভোগের মাঝে থেকে সন্তানের মুখে অন্ন যোগাতে তাকে করতে হবে এক চরম আত্মত্যাগ! আনিস খুব সাধারণ যুবক। আর দশজন মানুষের মতো সেও প্রতিমুহূর্তে প্রতিশ্রুতি দিয়ে চলেছে। কখনো নিজেকে দিচ্ছে, কখনো দিচ্ছে অন্যকে। কিন্তু হুট করে যদি জীবনের অবসান হয়, প্রতিশ্রুতিগুলো তো অপূর্ণ থেকে যাবে! সেই প্রতিশ্রুতি পূরণের জন্য কেউ কি দ্বিতীয় সুযোগ পেতে পারে? জিমির জীবনটা সবদিক থেকে পরিপূর্ণ। একজন আদর্শ স্বামীর সব গুণাবলী আছে তার মাঝে। কিন্তু একটাই আক্ষেপ- স্ত্রী মারিয়ার ভালোবাসা পাওয়া হয়নি তার। মারিয়া জিমির জন্য সবকিছু করে, কিন্তু ভালোবাসে না! কেন বাসে না? এই প্রশ্নের উত্তর জানতে, জিমিকে যেতে হবে যোজন যোজন দূরে। কিছুদিন যাবত একটা চিন্তায় প্রফেসর ইউসুফের ঠিকমতো ঘুম হচ্ছে না। মানুষের মাঝে জিনগতভাবে কিছু ক্ষমতা বিদ্যমান। তবে জন্মের পরই মানুষ সেই ক্ষমতা পেয়ে যায় না, অনুশীলনের মাধ্যমে অর্জন করতে হয়। যেমন: হাঁটা, সাঁতার কাটা, সাইকেল চালনা। এমন কি হতে পারে যে মানুষের আরো ক্ষমতা আছে, কিন্তু পর্যাপ্ত অনুশীলনের অভাবে রপ্ত করতে পারছে না? এমন ছয়টি ভিন্ন স্বাদের বড় গল্প নিয়ে নাজিম-উদ-দৌলা'র গল্পগ্রন্থ- অমরত্বের প্রত্যাশা নেই। পাঠকদের স্বাগতম এক অন্যরকম গল্পের জগতে। বইয়ের নাম : অমরত্বের প্রত্যাশা নেই লেখক : নাজিম-উদ-দৌলা জনরা : থ্রিলার
নামঅমরত্বের প্রত্যাশা নেই
প্রকাশনীআদী প্রকাশন
ভাষাBangla
বাঁধাইHardcover
পৃষ্ঠা১৬০
সংস্করণ1st Published, 2023
অবস্থাNew
ISBN-139789849635758
পাঠের স্তরTeen and Young adult
মুদ্রণ দেশBangladesh

প্রকাশনী সম্পর্কে

আদী প্রকাশন
আদী প্রকাশন

আদী প্রকাশন প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

আদী প্রকাশন-এর সব বই
৳২৬২
৳৩৫০
1

রেটিং ও রিভিউ — অমরত্বের প্রত্যাশা নেই

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading