অন্তরমহল - অঙ্কিতা সরকার — অঙ্কিতা সরকার

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
অন্তরমহল - অঙ্কিতা সরকার
পছন্দের তালিকায় রাখুন

অন্তরমহল - অঙ্কিতা সরকার

লেখক: অঙ্কিতা সরকার || Ankita Sarkar
প্রকাশনী: Boibondhu Publications

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৬৩০৳৭০০-১০%

সাশ্রয় ৳৭০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
সুশীল স্বদেশী করে। তার সংসারের প্যাঁচে জড়িয়ে থাকা মা, গোরাদের হাত থেকে জমিদারি বাঁচাতে চাওয়া কাকা কিংবা বাইজি বাড়িতে টাকা উড়িয়ে আসা বাবা জানে না যে সুশীল গোরা মেরে দেশে স্বাধীনতা আনবার জন্য বোমা...

বিভাগ

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

সুশীল স্বদেশী করে। তার সংসারের প্যাঁচে জড়িয়ে থাকা মা, গোরাদের হাত থেকে জমিদারি বাঁচাতে চাওয়া কাকা কিংবা বাইজি বাড়িতে টাকা উড়িয়ে আসা বাবা জানে না যে সুশীল গোরা মেরে দেশে স্বাধীনতা আনবার জন্য বোমা বাঁধার তালিম নেয়। শৈশবে বাবাকে ঘরে বাঁধতে চেয়ে তাঁর পিতামহী সুশীল এর জন্য সৎমা এবং তার মায়ের জন্য সতীন নিয়ে আসে। কিন্তু সম্মান বাঁচানোর এই সব প্রচেষ্টাকে ধূলিসাৎ করে দিয়ে তার বাবা বাইরেই সুখ খুঁজে বেড়ায়। নিরুপমা এই বাড়ির ছোট বউ। দোজবর শিবেন্দ্রনাথের দ্বিতীয় পক্ষ। সংসারের নিয়ম অনুযায়ী নিরুর আঁচলে চাবির গোছা বাধা পড়ার কথা নয়, তার স্বামীও তেমনটা চায়নি কিন্তু ওই যে, উপরে বসেন একজন। তিনি আতসকাচ দিয়ে সবকিছু দেখেন আর মুচকি হেসে যে যেটা চায় না তাকে সেটাই দিয়ে দেন। চাবির গোছা হাতে পাওয়ায় সংসারে নিরুর দায়িত্ব বাড়ল আর ভালোবাসা কমল। দায়িত্ব বাড়ল ভাশুরপো সুশীলের লেখাপড়ার খেয়াল রাখার, স্বামী শিবেন্দ্রনাথকে দেখভাল করার, ঝি খেন্তির উপর কড়া নজর রাখার এবং বিন্নির অযত্ন না হতে দেওয়া। কে বিন্নি? সে তো অনেক বড় গল্প। বিন্নির মা বিন্নিকে রাজরানী করতে চেয়েছিল, চাইলেই অনেক কিছু হয় না ঠিকই, কিন্তু এক্ষেত্রে হয়েছিল। সে কথা এখানে বলতে গেলে রাত কাবার হয়ে যাবে। সে বাড়িতে এরা ছাড়াও ছিল নিরুর টিয়াপাখি, তার ছেলে, মেয়ে, বিধবা মহলের আনাচ কানাচ। ছিল উঠোনে রোদে দেওয়া আচার, শুদ্ধ বস্ত্রে নাক উঁচু বড়ি, টলটলে জলের মাছ ভর্তি পুকুর, জাফরি কাটা বারান্দা! এ কাহিনী নিরুপমার, এই গল্প বিন্নির এবং সর্বোপরি এই আখ্যান হরিনাথ মাস্টার, সুশীল এবং তার অন্যান্য সাথীদের।
নামঅন্তরমহল - অঙ্কিতা সরকার
লেখকঅঙ্কিতা সরকার
প্রকাশনীবইবন্ধু পাবলিকেশনস
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

অঙ্কিতা সরকার

অঙ্কিতা সরকার-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

অঙ্কিতা সরকার-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

বইবন্ধু পাবলিকেশনস
বইবন্ধু পাবলিকেশনস

বইবন্ধু পাবলিকেশনস প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

বইবন্ধু পাবলিকেশনস-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — অন্তরমহল - অঙ্কিতা সরকার

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading