আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
অনুপ্রবেশ - সমরেশ মজুমদার
লেখক: Samaresh Majumder || সমরেশ মজুমদার || Samaresh majumder
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৬১৫৳৭০০-১২%
সাশ্রয় ৳৮৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
বাসুদেব মীরপুরে কাজ করেন। তাঁর একুশ বছরের ছেলে রবীন্দ্রনাথ বেকার। সংসার চালাতে হিমশিম-খাওয়া বাসুদেবের ইচ্ছে, রবীন্দ্রনাথ ইন্ডিয়ায় চলে যাক। শ’খানেক টাকা বর্ডারে দিলেই দালাল তাকে পৌঁছে দেবে ইন্ডিয়ায...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
১৮৪
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
বাসুদেব মীরপুরে কাজ করেন। তাঁর একুশ বছরের ছেলে রবীন্দ্রনাথ বেকার। সংসার চালাতে হিমশিম-খাওয়া বাসুদেবের ইচ্ছে, রবীন্দ্রনাথ ইন্ডিয়ায় চলে যাক। শ’খানেক টাকা বর্ডারে দিলেই দালাল তাকে পৌঁছে দেবে ইন্ডিয়ায়। বাসুদেবের ধারণা, ইন্ডিয়ায় আত্মীয়বাড়িতে থেকে একটু চেষ্টা করলেই রবি কিছু-না-কিছু কাজ পেয়ে যাবে। এমনকী তিনি বউ এবং মেয়েদেরও ইন্ডিয়াতে পাঠিয়ে দিতে চান। হঠাৎই রবীন্দ্রনাথ পেয়ে গেল শাহবাগ ক্লাবের গেস্ট হাউসে ওয়েটারের চাকরি। তার সঙ্গে আলাপ হল আমেরিকার বাসিন্দা এক বাঙালি বিপ্রদাস সেন-এর। বিপ্রদাস শিক্ষিত রবিকে অদ্ভুত এক চাকরিতে পাঠালেন সোনার গাঁ-এর এক তিনতলা বাড়িতে যার ডানদিকে ফুলের বাগান, সামনে ঝিল। এখানে রবীন্দ্রনাথকে কিছু মূল্যবান কাগজপত্র কপি করতে হবে। এই সোনার গাঁ পর্বেই ঘনঘটায় ভরে গেল রবির জীবন। প্রথমে দু’জন খুন। রবি চলে এল ঢাকার অফিসে। তারপর বিপ্রদাস তাকে নিয়ে যেতে চাইল আমেরিকায়। ভিসা জুটল না তার। এদিকে খুনের দায়ে পুলিশ তাকেই খুঁজছে। অগত্যা রবি পালিয়ে গেল ইন্ডিয়ায়। বিচিত্র অভিজ্ঞতা ভিড় করল তাঁর জীবনে। অবৈধভাবে অন্য দেশে ঢুকে-পড়া রবীন্দ্রনাথ কি নিজের দেশে ফিরতে পারবে আর? সমরেশ মজুমদারের অনুপ্রবেশ উপন্যাসে টানটান উত্তেজনার পাশাপাশি মায়াময় হয়ে আছে মানুষের দেশের মাটির গন্ধ।
| নাম | অনুপ্রবেশ - সমরেশ মজুমদার |
|---|---|
| লেখক | Samaresh Majumder || সমরেশ মজুমদার |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ১৮৪ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789350404539 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 313.0 |
| মাপ | 140 × 215 × 14.88 |
লেখক পরিচিতি
Samaresh Majumder || সমরেশ মজুমদার
Samaresh Majumder || সমরেশ মজুমদার-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
Samaresh Majumder || সমরেশ মজুমদার-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই