অনুসন্ধানের শেষে : এক অসমাপ্ত স্বপ্নের ইতিহাস — দেবদত্তা বন্দ্যোপাধ্যায়

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
অনুসন্ধানের শেষে : এক অসমাপ্ত স্বপ্নের ইতিহাস
পছন্দের তালিকায় রাখুন

অনুসন্ধানের শেষে : এক অসমাপ্ত স্বপ্নের ইতিহাস

লেখক: দেবদত্তা বন্দ্যোপাধ্যায় || Debdutta Bandyopadhyay
প্রকাশনী: shopizen

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৫১০৳৫৮০-১২%

সাশ্রয় ৳৭০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
দেবদত্তা বন্দ্যোপাধ্যায় প্রচ্ছদ : দৃশিতা ইতিহাসের কিছু মানুষ সময়ের গণ্ডি পেরিয়ে কিংবদন্তিতে পরিণত হন। তাঁদের জীবন নিয়ে যেমন অগাধ শ্রদ্ধা ও অনুরাগ জন্ম নেয়, তেমনি তাঁদের সিদ্ধান্ত, কর্ম এবং মৃত্যুকে ঘি...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

দেবদত্তা বন্দ্যোপাধ্যায় প্রচ্ছদ : দৃশিতা ইতিহাসের কিছু মানুষ সময়ের গণ্ডি পেরিয়ে কিংবদন্তিতে পরিণত হন। তাঁদের জীবন নিয়ে যেমন অগাধ শ্রদ্ধা ও অনুরাগ জন্ম নেয়, তেমনি তাঁদের সিদ্ধান্ত, কর্ম এবং মৃত্যুকে ঘিরে সৃষ্টি হয় বিতর্কের দীর্ঘ পরিসর। সময় এগিয়ে যায়, প্রজন্ম বদলে যায়, কিন্তু তাঁদের নিয়ে প্রশ্নের অবসান ঘটে না। বরং নতুন নতুন দৃষ্টিভঙ্গি ইতিহাসকে আবার নতুন করে ভাবতে শেখায়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তেমনই এক ব্যক্তিত্ব। তিনি ছিলেন শিক্ষাবিদ, চিন্তক, সংগঠক এবং রাজনীতিবিদ— কিন্তু সর্বোপরি একজন দৃঢ় বিশ্বাসের মানুষ। তাঁর জীবন যেমন ভারতীয় জনজীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, তেমনি তাঁর আকস্মিক মৃত্যু আজও ইতিহাসের আলোচ্য বিষয়। সেই মৃত্যুকে ঘিরে বহু মত, বহু ব্যাখ্যা, বহু প্রশ্ন এবং বহু বিতর্ক আজও সমানভাবে প্রাসঙ্গিক। কিন্তু এই উপন্যাসের উদ্দেশ্য কোনো ঐতিহাসিক রায় দেওয়া নয়, কিংবা কোনো অমীমাংসিত রহস্যের চূড়ান্ত সমাধান খোঁজা নয়। ইতিহাসের বিচার ইতিহাসবিদদের হাতে ন্যস্ত। সাহিত্য সেই ইতিহাসের অন্তরালে লুকিয়ে থাকা মানুষটিকে, তাঁর অনুভবকে এবং তাঁর স্বপ্নকে স্পর্শ করার চেষ্টা করে। এই কাহিনির কেন্দ্রে রয়েছে এক অনুসন্ধান। সেই অনুসন্ধান শুধু একটি মৃত্যুর কারণ খোঁজে না; খোঁজে এক মানুষের বিশ্বাস, আদর্শ এবং তাঁর অপূর্ণ থেকে যাওয়া স্বপ্নের অর্থ। কারণ অনেক সময় একজন মানুষের জীবনকে তাঁর শেষ দিন দিয়ে নয়, তাঁর সমগ্র যাত্রাপথ দিয়েই বিচার করতে হয়। এই গ্রন্থে ব্যবহৃত ঐতিহাসিক প্রেক্ষাপট বাস্তব হলেও এটি একটি সাহিত্যকর্ম। ইতিহাসের তথ্যের সঙ্গে কল্পনার সংলাপ ঘটিয়ে এক ভিন্নতর উপলব্ধির পথ নির্মাণের চেষ্টা করা হয়েছে। পাঠকের নিজস্ব মত, বিশ্বাস এবং ব্যাখ্যার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই এই রচনা এগিয়েছে। যদি এই বই পড়ে কোনো পাঠক নতুন করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, চিন্তাধারা, আদর্শ ও কর্ম সম্পর্কে জানার আগ্রহ অনুভব করেন, যদি তিনি ইতিহাসের পাতা উল্টে নিজেই উত্তর খুঁজতে চান, তাহলেই এই লেখার সার্থকতা। শেষে শুধু একটি কথাই বলা যায়—ইতিহাসের কিছু অনুসন্ধানের সত্যিই কোনও শেষ হয় না। তারা এক প্রজন্মের হাত থেকে অন্য প্রজন্মের হাতে পৌঁছে যায়, নতুন প্রশ্নের জন্ম দেয়, নতুন ভাবনার দ্বার খুলে দেয়। আর সেই উত্তরাধিকারই হয়তো আমাদের সময়কে, আমাদের সমাজকে এবং আমাদের ভবিষ্যৎকে নতুন করে ভাবতে শেখায়।
নামঅনুসন্ধানের শেষে : এক অসমাপ্ত স্বপ্নের ইতিহাস
লেখকদেবদত্তা বন্দ্যোপাধ্যায়
প্রকাশনীশপিজেন
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

দেবদত্তা বন্দ্যোপাধ্যায়

দেবদত্তা বন্দ্যোপাধ্যায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

দেবদত্তা বন্দ্যোপাধ্যায়-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

শপিজেন
শপিজেন

শপিজেন প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

শপিজেন-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — অনুসন্ধানের শেষে : এক অসমাপ্ত স্বপ্নের ইতিহাস

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading