আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
অন্য কলকাতা (প্রিন্ট আউট)
লেখক: বিশ্বনাথ জোয়ারদার || Bishwanath Joyardar
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৩৫০৳৪০০-১৩%
সাশ্রয় ৳৫০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
সেই কলকাতা আজ হারিয়ে গেছে। তখন সবে মাত্র জেগে উঠেছে একটি শহর। চতুর্দিকে ধুন্দুমার, নতুন জীবনের প্রাণপ্রবাহ। জীবনযাপন যেন গ্রামের মতো নিস্তরঙ্গ না-হয়। নাচে-গানে-সুরায় ভরিয়ে দাও। কবিগান, পাঁচালি, আড...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
১৭৬
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
সেই কলকাতা আজ হারিয়ে গেছে। তখন সবে মাত্র জেগে উঠেছে একটি শহর। চতুর্দিকে ধুন্দুমার, নতুন জীবনের প্রাণপ্রবাহ। জীবনযাপন যেন গ্রামের মতো নিস্তরঙ্গ না-হয়। নাচে-গানে-সুরায় ভরিয়ে দাও। কবিগান, পাঁচালি, আড়াই, হাফ আখড়াই, বিদ্যাসুন্দর যাত্রা, টপ্পা, ঢপ, তরজা, খেউড়। এ ছাড়াও আরও নানা রসে বাঙালি তখন মজে উঠল। বাইনাচ, বেশ্যাসক্তি, মাহেশের স্নানযাত্রায় বাচ খেলে রাঁড় নিয়ে বেহদ্দ আমোদ, জেলেপাড়া-কাঁসারিপাড়ার সঙ, দুর্গাপুজোয় বাবুদের বল্গাহীন খরচ, বারোইয়ারি ঠাঁটবাট, বারবনিতাদের পেশাদারি রঙ্গমঞ্চে প্রবেশ। সেই পুরনো কলকাতার বুকে ঘটতে থাকল নানা ঘটনা। আর এ সবই হয়ে উঠল সেই নবজাতক শহরটির সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। ‘রাঁড়ি বাড়ী জুড়ি গাড়ী মিছে কথার কি কেতা’-র সেই কলকাতায় ছিল বারাঙ্গনাদের দাপট। কেননা বাবুরা সব ‘ত্যাজে সতী গুণবতী, রতি মতি বারবণিতে।’ নিজে গোলপাতায় ছাওয়া কুটিরে থেকে রক্ষিতাকে পাকাবাড়ি করে দেওয়া ছিল তখন গৌরবের বিষয়। মূর্খ ধনাঢ্য ব্যক্তি আর মাতাল মোসাহেবদের সেসময় রমরমা। ভবানীচরণ, টেকচাঁদ ঠাকুর এবং স্বনামধন্য হুতোমের নক্শায় সেই পুরনো কলকাতার ছবি আগেই আমরা পেয়েছি। ‘অন্য কলকাতা’য় লেখক বহু উৎস থেকে পুরনো কলকাতাকে আরও বিচিত্র অনুষঙ্গে খুঁজে এনেছেন। সংহত পরিসরে চিত্রিত করেছেন সেদিনের বাবুগৌরবী সংস্কৃতির নানা রূপ।
| নাম | অন্য কলকাতা (প্রিন্ট আউট) |
|---|---|
| লেখক | বিশ্বনাথ জোয়ারদার |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ১৭৬ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788177562989 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 304.0 |
| মাপ | 140 × 215 × 14.41 |
লেখক পরিচিতি
বিশ্বনাথ জোয়ারদার
বিশ্বনাথ জোয়ারদার-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
বিশ্বনাথ জোয়ারদার-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই