আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
অপবিত্রঃ পবিত্রো বা
লেখক: বিনায়ক বন্দ্যোপাধ্যায় || binayak bandyopadhyay
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৬১৫৳৭০০-১২%
সাশ্রয় ৳৮৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
বাঙালির সব পুজোয় যে বইটি প্রয়োজন সেই ‘পুরোহিত দর্পণ’ রচয়িতা কৃষ্ণচন্দ্র স্মৃতিতীর্থ যখন একের পর এক পূজা-পদ্ধতি সংযোজিত করছেন তাঁর পুস্তকে তখন তাঁরই ভাইয়ের ছেলে কবি সুকান্তর কলম প্রসব করছে, “ বিপ্লব স্...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
১৬০
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
বাঙালির সব পুজোয় যে বইটি প্রয়োজন সেই ‘পুরোহিত দর্পণ’ রচয়িতা কৃষ্ণচন্দ্র স্মৃতিতীর্থ যখন একের পর এক পূজা-পদ্ধতি সংযোজিত করছেন তাঁর পুস্তকে তখন তাঁরই ভাইয়ের ছেলে কবি সুকান্তর কলম প্রসব করছে, “ বিপ্লব স্পন্দিত বুকে…”-র মতো পঙ্ক্তি। যজমানি যাঁদের জীবিকা এমন এক বামপন্থী পরিবারে জন্ম নিয়ে টম্বুর কিন্তু টের পায়, পরম্পরাকে সঙ্গে নিয়ে পরিবর্তনের পথে চলার হাজারও সমস্যা। তবু সে প্রশ্ন তোলে, বিপ্লব কেবল কারখানার মজুরের জন্যই হবে কেন? মাঘ মাসের ভোর চারটেয় গায়ে জল ঢেলে মঙ্গলারতি করা পূজা-মজুরের কথা বলবে না কেউ? বুকের উপর কালী-নামানো আভা ভট্টাচার্য, একনিষ্ঠ পূজারী অজেয় ভট্টাচার্য, ভাগ্যতাড়িত জন্মেজয় ভট্টাচার্য কিংবা ভালবেসেও দূরে থাকতে বাধ্য হওয়া তমালী দাশগুপ্ত অথবা ইলোরা, ব্যক্ত কিংবা অব্যক্ত ক্ষত নিয়ে প্রতিটি চরিত্রই জীবন্ত আয়নার মতো পাঠকের সামনে এসে দাঁড়ায় এই অনুপম আখ্যানে। আর সেই ক্ষত যখন প্রেমের স্পর্শ পায় তখনই পবিত্রতায় উত্তীর্ণ হয় প্রতিদিনের বেঁচে থাকা। বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের এই আদ্যন্ত কৌতূহলকর টানটান উপন্যাসে পবিত্রতা আসলে প্রেমের নতুন নাম।
| নাম | অপবিত্রঃ পবিত্রো বা |
|---|---|
| লেখক | বিনায়ক বন্দ্যোপাধ্যায় |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ১৬০ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789354250477 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 300.0 |
| মাপ | 140 × 215 × 0.00 |
লেখক পরিচিতি
বিনায়ক বন্দ্যোপাধ্যায়
বিনায়ক বন্দ্যোপাধ্যায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
বিনায়ক বন্দ্যোপাধ্যায়-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই