আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
আপিলা-চাপিলা
লেখক: অশোক মিত্র || Ashok mitra
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳১,৫৭৫৳১,৮০০-১৩%
সাশ্রয় ৳২২৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
শহরের নাম ঢাকা। ‘ত্রিশের দশকের ঊষালগ্নে আমার বয়স দুই কিংবা তিন।’ শৈশব এগিয়ে চলে সেই শহরে, গোল্লাছুট আর কানামাছির অমল শৈশব। তারপর একদিন আর্মেনিটোলা স্কুল। শৈশব থেকে কৈশোর। স্বাধীনতা আন্দোলনের শেষ অধ্...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
৩৮৪
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
শহরের নাম ঢাকা। ‘ত্রিশের দশকের ঊষালগ্নে আমার বয়স দুই কিংবা তিন।’ শৈশব এগিয়ে চলে সেই শহরে, গোল্লাছুট আর কানামাছির অমল শৈশব। তারপর একদিন আর্মেনিটোলা স্কুল। শৈশব থেকে কৈশোর। স্বাধীনতা আন্দোলনের শেষ অধ্যায়। দাঙ্গা। মন্বন্তর। দেশভাগ। ওদিকে ‘আমরা স্কুলের উঁচুক্লাসে ওঠবার সঙ্গে সঙ্গে সোভিয়েত বিপ্লবের কথা শুনতে শুরু করেছি।’ এইভাবেই পাতায় পাতায় পর্ব থেকে পর্বান্তরে উন্মোচিত হয় এক বহুমাত্রিক মানুষের বর্ণময় জীবনের কাহিনি। ‘আপিলা-চাপিলা’ এই মানুষটির এলোমেলো ইতস্তত বিচ্ছিন্ন জীবনচর্যার উপাখ্যান। নিজেকে ঘোর অপছন্দ করেন, নিজের গোটা জীবনটাকেও, কিন্তু সেই কবুলতি থেকে নিজেকে তিনি বঞ্চিত করেননি। সেই শৈশবে শুনেছিলেন একটি গ্রাম্য ছড়া ‘আপিলা-চাপিলা ঘন-ঘন কাশি, রামের হুঁকো শ্যামের বাঁশি...।’ সেই ছড়াটিই অবচেতনার স্তর থেকে বেরিয়ে এসে লেখকের চেতনায়, সত্তায় যেন মিশে গেছে। ‘এখন মনে হয় গোটা জীবনটাই ছড়াটির মতো। যতগুলি পর্ব পেরিয়ে এসেছি, বেশির ভাগই ঝাপসা কুয়াশায় আবৃত, কোনও-কোনও মানুষজন-ঘটনার কথা মনে পড়ে। অনেক কিছু পড়ে না।’ এই স্মৃতিকথা ব্যক্তিকেন্দ্রিক আত্মকথন নয়, আবার নিছক একটি বিশেষকালের বিশ্লেষণ-সম্পৃক্ত রাজনৈতিক বৃত্তান্তও নয়। দেশ, কাল, সমাজ, একাকী ও যূথবদ্ধ মানুষ, বিত্তশালী-মধ্যবিত্ত-বিত্তহীন মানুষ, সমসময়ের কাব্য-সাহিত্য-রাজনীতি-অর্থনীতি ইতিহাস— সব মিলিয়ে এক বিরাট প্রেক্ষাপটে বিধৃত আত্মকাহিনি। আবার আত্মকথা হয়েও ‘আপিলা-চাপিলা’ বহু মানুষের জীবনকথা। এই মানুষ পথিক মানুষ, পদাতিক মানুষ, কবিতা থেকে মিছিলের অসংখ্য সাধারণ মানুষ। যাঁরা সহস্র প্রতিকূলতা সত্ত্বেও যুগ যুগ ধরে ইতিহাস লিখে চলেছেন। আত্মকথার সীমাবদ্ধতা ছাপিয়ে ‘আপিলা-চাপিলা’ এক ব্যাপ্ত সময়ের কণ্ঠস্বর। লেখকের মানসিকতা আপাতবিচারে বিষণ্ণ নাস্তিকতায় সমাচ্ছন্ন, তা হলেও হয়তো এই বৃত্তান্তের মধ্যেই একটি বিশেষ জীবনদর্শন নিজেকে প্রকাশ করতে চেয়েছে। দেশ পত্রিকায় ধারাবাহিক প্রকাশের সময় ‘আপিলা-চাপিলা’ পাঠকমহলে তুমুল আলোড়ন তুলেছে যেমন, তেমনই আবার সত্যভাষণের উজ্জ্বল স্বাতন্ত্রে এবং হারানো দিন আর হারানো মানবজনের স্মৃতি উসকে দেওয়ার মরমি মানবিকতায় বহুজনের কাছে সমাদৃত হয়েছে। সেই শাণিত তর্কমুখর, অকপট আত্মকথন এবার গ্রন্থাকারে প্রকাশিত হল।
| নাম | আপিলা-চাপিলা |
|---|---|
| লেখক | অশোক মিত্র |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ৩৮৪ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788177563252 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 691.0 |
| মাপ | 161 × 246 × 26.43 |
লেখক পরিচিতি
অশোক মিত্র
অশোক মিত্র-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
অশোক মিত্র-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই