আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
আরেক ফাল্গুন
লেখক: জহির রায়হান
প্রকাশনী: Anupama Prakashani || অনুপমা প্রকাশনী
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳১৪০৳২০০-৩০%
সাশ্রয় ৳৬০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
"আরেক ফাল্গুন"বইটির প্রথম দিকের কিছু কথাঃ
রাত দুপুরে সবাই যখন ঘুমে অচেতন তখন বৃটিশ-মেরিনের সেপাহীরা এসে ছাউনি ফেলেছিলো এখানে। শহরের এ-অংশটায় তখন বসতি ছিলো না। ছিলো, সার-সার ঊর্ধ্...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
৭২
পৃষ্ঠা
Bengali
ভাষা
৫th Print ২০১৬
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
"আরেক ফাল্গুন"বইটির প্রথম দিকের কিছু কথাঃ
রাত দুপুরে সবাই যখন ঘুমে অচেতন তখন বৃটিশ-মেরিনের সেপাহীরা এসে ছাউনি ফেলেছিলো এখানে। শহরের এ-অংশটায় তখন বসতি ছিলো না। ছিলো, সার-সার ঊর্ধ্বমুখী গাছের ঘন অরণ্য। দিনের বেলা কাঠুরের দল এসে কাঠ কাটতো আর রাতে হিংস্র পশুরা চরে বেড়াতো। শহরে তখন গভীর উত্তেজনা। লালবাগে সেপাহীরা যে-কোনো মুহূর্তে বিদ্রোহ করবে। যে কটি ইংরেজ-পরিবার ছিলো তারা সভয়ে আশ্রয় নিলো বুড়িগঙ্গার ওপর গ্রিনবোটে।
খবর পেয়ে যথাসময়ে বৃটিশ-মেরিনের সেনারা এসে পৌঁছেছিলো আর শহরের এঅংশটা দখল করে তাঁবু ফেলেছিলো এখানে। সে থেকে এর নাম হয়েছিল, আন্ডারগোরা ময়দান। লোকে বলতো আন্ডারগোরার ময়দান। শেষরাতে, লালবাগ নিরস্ত্র সেপাহীদের ওপর অতর্কিতে আক্রমণ করেছিলো তারা। মানুষের রক্তে লালবাগের মাটি লাল হয়ে উঠে। কিছু সেপাহী মার্চ করে পালিয়ে যায় ময়মনসিংহের দিকে। যারা ধরা পড়ে, তাদের ফাঁসি দেয়া হয় আন্ডাগোরার ময়দানে।
মৃতদেহগুলোকে ঝুলিয়ে রাখা হয় গাছের ডালে ডালে। লোকে দেখুক। দেশদ্রোহীর শাস্তি কত নির্মম হতে পারে, স্বচক্ষে দেখুক নেটিভরা। এসব ঘটেছিলো একশো বছর আগে। আঠারোশো সাতান্ন সালে। আন্ডারগোরার ময়দান এখনো আছে। শুধু নাম পালটেছে তার। লোকে বলে, ভিক্টোরিয়া পার্ক। সে অরণ্য আজ নেই। মাঝে, একটা প্রচণ্ড ঝড় হয়েছিলো। সে ঝড়ে কী আশ্চর্য, গাছের ডালগুলো ফেটে চৌচির হয়ে গেলো, আর গুঁড়িসুদ্ধ গাছগুলো লুটিয়ে পড়লো মাটিতে। লোকে বলতো, গাছেরও প্রাণ আছে। পাপ সইবে কেন?
তারপর থেকে আবাদ শুরু হলো এখানে। ঘর উঠলো। বাড়ি উঠলো। রাস্তাঘাট তৈরি হলো। মহারানির নামে গড়া হলো একটা পার্ক।
আগে জনসভা হতো এখানে। এখন হয় না। শুধু বিকেলে ছেলেবুড়োরা এসে ভিড় জমায়। ছেলেরা দৌড়ঝাঁপ দেয়। বুড়োরা শুয়ে-বসে বিশ্রাম নেয়, চিনেবাদামের খোসা ছড়ায়।। এ হলো গ্রীষ্মে অথবা বসন্তে। শীতের মরশুমে লোক খুব কম আসে, সন্ধ্যার পরে কেউ থাকে না।
এবারে শীত পড়েছিলো একটু বিদঘুটে ধরনের। দিনে ভয়ানক গরম। রাতে কনকনে শীত। সকালে কুয়াশায় ঢাকা পড়েছিলো পুরো আকাশটা। আকাশের অনেক নিচু দিয়ে মন্থরগতিতে ভেসে চলেছিলো একটুকরো মেঘ। উত্তর থেকে দক্ষিণে। রঙ তার অনেকটা জমাট কুয়াশার মতো দেখতে।
ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে ঠিক সেই মেঘের মতো একটি ছেলেকে হেঁটে যেতে দেখা গেলো নবাবপুরের দিকে। দক্ষিণ থেকে উত্তরে। পরনে তার একটা সদ্য-ধোয়ানো সাদা সার্ট। সাদা প্যান্ট। পা জোড়া খালি। জুতো নেই।
| নাম | আরেক ফাল্গুন |
|---|---|
| লেখক | জহির রায়হান |
| প্রকাশনী | Anupama Prakashani || অনুপমা প্রকাশনী |
| ভাষা | Bengali |
| পৃষ্ঠা | ৭২ |
| সংস্করণ | 5th Print 2016 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789844042711 |
| মুদ্রণ দেশ | Bangladesh |
| ওজন | 0.150 |
লেখক পরিচিতি
জহির রায়হান
জহির রায়হান-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
জহির রায়হান-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
Anupama Prakashani || অনুপমা প্রকাশনী
Anupama Prakashani || অনুপমা প্রকাশনী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Anupama Prakashani || অনুপমা প্রকাশনী-এর সব বইরেটিং ও রিভিউ — আরেক ফাল্গুন
0
0 রেটিং
5
0
4
0
3
0
2
0
1
0
