অ্যারিস্টটলের লণ্ঠন (প্রিন্ট আউট) — শিবতোষ মুখোপাধ্যায়

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
অ্যারিস্টটলের লণ্ঠন (প্রিন্ট আউট)
পছন্দের তালিকায় রাখুন

অ্যারিস্টটলের লণ্ঠন (প্রিন্ট আউট)

লেখক: শিবতোষ মুখোপাধ্যায় || Shibotosh Mukhopadhyay
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৩৫০৳৪০০-১৩%

সাশ্রয় ৳৫০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
আজ থেকে প্রায় চার দশক আগে ‘অণুর উত্তরায়ণ’ নামে একটি বই লিখে প্রায় চমকে দিয়েছিলেন শিবতোষ মুখোপাধ্যায়। বিজ্ঞান নিয়েও বাংলা ভাষায় যে কত সহজ, স্বচ্ছন্দ ও সরস ভঙ্গিতে আলোচনা করা যায়, তারই এক পরম বি...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

২০৪
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

আজ থেকে প্রায় চার দশক আগে ‘অণুর উত্তরায়ণ’ নামে একটি বই লিখে প্রায় চমকে দিয়েছিলেন শিবতোষ মুখোপাধ্যায়। বিজ্ঞান নিয়েও বাংলা ভাষায় যে কত সহজ, স্বচ্ছন্দ ও সরস ভঙ্গিতে আলোচনা করা যায়, তারই এক পরম বিস্ময়কর দৃষ্টান্ত হয়ে যেন দেখা দিয়েছিল এই বইটি— যার বিষয় : অ্যামিবা থেকে অ্যাটম পর্যন্ত সৃষ্টিবিবর্তন। আচার্য সত্যেন্দ্রনাথ বসুর মতো বৈজ্ঞানিক ভূমিকায় বাহবা জানিয়েছিলেন তরুণ লেখককে, সাহিত্যিক মুজতবা আলির মতো রসজ্ঞ পাঠিয়েছিলেন তারিফ জানানো চিঠি। শিবতোষ মুখোপাধ্যায় নিজেও বিজ্ঞানের স্বনামধন্য অধ্যাপক। কিন্তু মাতৃভাষা সম্পর্কে তাঁর দুর্বলতা ছিল অকৃত্রিম। বিজ্ঞানের দুরূহ নানান বিষয় নিয়ে বাংলা ভাষায় অসামান্য কিছু আলোচনার নমুনা রেখে গেছেন তাঁর একাধিক গ্রন্থে। কৌতুকস্নিগ্ধ তাঁর বর্ণনা, সাবলীল তাঁর ভাষা, প্রাঞ্জল আলোচনাভঙ্গি গভীর তবু স্বাদু, সতথ্য তবু সুরম্য। তাঁর আকস্মিক প্রয়াণ বিজ্ঞানভিত্তিক বাংলা সাহিত্যসৃষ্টির ক্ষেত্রে তৈরি করেছে অপূরণীয় শূন্যতা।এহেন শিবতোষ মুখোপাধ্যায়ের এতকাল-অগ্রন্থিত প্রায় পঞ্চাশটি বিজ্ঞানবিষয়ক সাহিত্যরচনাকে দুই মলাটের মধ্যে এনে প্রকাশ করা হল এই নতুন গ্রন্থ, ‘অ্যারিস্টটলের লণ্ঠন’। ভৌতবিজ্ঞান থেকে শারীরবিজ্ঞান, সৌরবিজ্ঞান থেকে প্রাণীবিজ্ঞান, পরিবেশবিজ্ঞান থেকে ভূবিজ্ঞান— বিজ্ঞানের এমনতর বিভিন্ন শাখার হরেক বিষয় নিয়ে এ-বইয়ের একেকটি অনন্য প্রবন্ধ। বিজ্ঞানের তত্ত্ব, সাহিত্যের আনন্দ আর দর্শনের উপলব্ধির এক অনবদ্য মিশেল প্রতিটি লেখাকে করে তুলেছে স্বতন্ত্র ও স্বমহিম। পাঠককে করে রাখবে আদ্যন্ত আবিষ্ট, সম্মোহিত।
নামঅ্যারিস্টটলের লণ্ঠন (প্রিন্ট আউট)
লেখকশিবতোষ মুখোপাধ্যায়
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা২০৪
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139788172153021
মুদ্রণ দেশIndia
ওজন320.0
মাপ140 × 215 × 16.03

লেখক পরিচিতি

শিবতোষ মুখোপাধ্যায়

শিবতোষ মুখোপাধ্যায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

শিবতোষ মুখোপাধ্যায়-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — অ্যারিস্টটলের লণ্ঠন (প্রিন্ট আউট)

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading