অর্ক সমগ্র ৪ — পল্লব হালদার ।

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
অর্ক সমগ্র ৪
পছন্দের তালিকায় রাখুন

অর্ক সমগ্র ৪

লেখক: পল্লব হালদার । || pollab haldar
প্রকাশনী: Ebarat Prakashani

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৪৯০৳৫৬০-১৩%

সাশ্রয় ৳৭০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
প্রচ্ছদ : অভিব্রত সরকার অলংকরণ : উজ্জ্বল ধর “আমার নাম বিয়োদুন,” বলে ভদ্রলোক একটু মাথা ঝুঁকিয়ে ডান হাতটাকে বুকের কাছে নিয়ে গিয়ে আফ্রিকান স্টাইলে নমস্কার জানালেন অর্ককে। ভদ্রলোকের বয়স ষাটের কাছাকাছি। পর...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

প্রচ্ছদ : অভিব্রত সরকার অলংকরণ : উজ্জ্বল ধর “আমার নাম বিয়োদুন,” বলে ভদ্রলোক একটু মাথা ঝুঁকিয়ে ডান হাতটাকে বুকের কাছে নিয়ে গিয়ে আফ্রিকান স্টাইলে নমস্কার জানালেন অর্ককে। ভদ্রলোকের বয়স ষাটের কাছাকাছি। পরনে আফ্রিকান কস্টিউম। সেটা যে ভীষণ দামি, তা যে-কেউ দেখলেই বুঝতে পারবে। আভিজাত্যের সুস্পষ্ট ছাপ রয়েছে তাঁর চেহারায়। “আপনার নাম জানে না—সমগ্র আফ্রিকায় তো এমন কেউ নেই! আপনাকে চাক্ষুস করার সৌভাগ্য হয়নি এত দিন আমার, এ-ই যা। আজ সে আশাও পূর্ণ হলো। আমি ধন্য!” অর্ক নিজের সিট থেকে উঠে দাঁড়িয়ে হাতজোড় করে নমস্কার জানিয়ে তাঁকে সামনের চেয়ারে বসতে বলল। বিয়োদুন নাইজেরিয়ার স্বনামধন্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তাঁর সমকক্ষ ইন্ডাস্ট্রিয়ালিস্ট আফ্রিকায় কমই আছেন। ডাইভারসিফিকেশনে চরম সফলতা দেখিয়েছেন তিনি। চাল, চিনি, সিমেন্ট থেকে শুরু করে পেট্রোলিয়াম, যে-কোনও ফিল্ডেই তিনি শীর্ষে! সত্যি কথা বলতে কী, আফ্রিকা মহাদেশের অন্যান্য দেশগুলির তুলনায় নাইজেরিয়ার ইকোনমি সব চেয়ে বেশি স্ট্রং হওয়ার অন্যতম প্রধান কারণ হলেন এই বিয়োদুন। বাণিজ্যিক সফলতার চূড়ান্ত নিদর্শন তিনি। বলা যেতে পারে, শিল্পের অপর নামই হলো এই বিয়োদুন। আফ্রিকার হাতে গোনা চূড়ান্ত সফল ইন্ডাস্ট্রিয়ালিস্টদের মধ্যে তিনি অন্যতম। বিয়োদুনের পিছনে গাট্টাগোট্টা দু’জন দেহরক্ষী দাঁড়িয়ে আছে হাতে এ-কে-৪৭ নিয়ে। ভদ্রলোক তাদের ইশারা করতেই তারা অর্কর চেম্বারের বাইরে গিয়ে দাঁড়াল। “আপনার মতো মানুষ সারা পৃথিবীর যেখানে খুশি গিয়ে চিকিৎসা করাতে পারতেন। কিন্তু সেটা না করে আপনি আমার মতো এক সামান্য সাইকিয়াট্রিস্টের কাছে এসেছেন, এটা ভাবতেই আমার গর্বে বুক ফুলে উঠছে।” “সামান্য কী বলছেন, ডা. অর্ক! আপনি তো নাইজেরিয়ার গর্ব। আপনার নাম আমার এক খাস সাইকিয়াট্রিস্ট বন্ধুর কাছে থেকে রেকোমেন্ডেড হয়ে এসেছে। আপনার সম্বন্ধে ভালো করে খবরা-খবর নিয়ে তবেই আমি এসেছি। আপনাকে হয়তো আমি আমার বাড়িতে ডেকে পাঠাতে পারতাম, কিন্তু একজন স্বনামধন্য ডাক্তারকে তাঁর যোগ্য সম্মান ও মর্যাদা দেওয়া উচিত। তাই প্রথ মবার আমি নিজেই এলাম আপনার চেম্বারে।” “এ আমার পরম সৌভাগ্য,” অর্ক নিজের খুশি চাপতে পারল না, “আপনাকে এত দিন ধরে সংবাদপত্র, টিভি ইত্যাদি মিডিয়াতেই দেখেছি। কিন্তু আপনি নিজে যে এমন ‘ডাউন টু আর্থ’ মানুষ, সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি আপ্লুত আপনার সাক্ষাৎ পেয়ে। এবারে বলুন, কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?” মি. বিয়োদুন গালে হাত দিয়ে আধ মিনিট ভাবলেন। তার পর ধীরে ধীরে বললেন, “আমার দুই ছেলে। বড় ছেলে ডামোলা আর ছোট বায়োডে। ডামোলা আমার প্রথম স্ত্রীর একমাত্র সন্তান, আর বায়োডে আমার তৃতীয় স্ত্রীর একমাত্র পুত্র সন্তান। এ ছাড়াও আমার তৃতীয় স্ত্রী বিয়োলার তিনটি কন্যা সন্তান আছে। মধ্যম স্ত্রীর কোনও ছেলেপুলে নেই। সমস্যাটা আমার বড় ছেলে ডামোলাকে নিয়ে। আমার বড় ছেলের পড়াশোনা ইউকে-তে। অক্সফোর্ডে। ছেলেবেলা থেকেই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ম্যানেজমেন্টে এমবিএ করেছে। বছর তিনেক হলো লেগোসে ফিরে এসেছে। বায়োডে ম্যানেজমেন্ট নিয়ে পড়ছে শিকাগোতে। “আমার আশা ছিল, ডামোলা ফিরে এসে আমার বিজনেসের হাল ধরবে। এই বিজনেস চালানোর জন্য আমার একজন যোগ্য উত্তরসূরী দরকার। আমার দেখানো পথে চলার যোগ্য হওয়া চাই তার। কিন্তু লেগোসে ফেরার কিছু দিন পর থেকেই দেখলাম, বেশ অসংলগ্ন কথাবার্তা বলছে ডামোলা। বিজনেস চালানো নিয়ে এমন অদ্ভুত সব থিয়োরি আওড়াচ্ছে, যেগুলো পাগলের প্রলাপই বলা যেতে পারে। তা ছাড়াও বেশ-ভূষা, লাইফ স্টাইল দেখলেই বুঝতে পারবেন, সেটা সুস্থ মস্তিষ্কের লক্ষণ নয়। খুব ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছিলাম, জানেন! ইউকে-তে পড়তে গিয়ে কী এমন হলো যে, ছেলেটা আমার পাগলের মতো হয়ে গেল? এখন অবশ্য আমি সব আশা ছেড়ে দিয়েছি ওর ওপর থেকে। ওর চিকিৎসার ত্রুটি রাখিনি; সমস্ত ধরনের মানসিক চিকিৎসা করিয়েছি। এক বছর আগে ওর পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছি। মেয়েটি দেখতে শুনতে যে ভালো, সেটা আপনি একবার দেখলেই বুঝতে পারবেন। ভেবেছিলাম, যদি কোনও চেঞ্জ আসে ছেলের মধ্যে! কিন্তু যে কে সেই! বরং দিন দিন অবস্থা খারাপ থেকে খারাপতর হয়ে চলেছে। আমি জানি, ওর শেষ গন্তব্য মানসিক চিকিৎসালয়। কিন্তু তার আগে একবার আপনাকে দেখিয়ে নিতে চাই। অন্তত নিজের মনকে সান্ত্বনা দিতে পারব এই বলে যে, চিকিৎসার কোনও ত্রুটি রাখিনি আমি,” ভদ্রলোককে কণ্ঠস্বর ভীষণ অসহায় শোনাল, “চেষ্টা করবেন যাতে ও আগের অবস্থায় ফিরে যেতে পারে। যদি না পারেন তো আমি জানি কী করতে হবে। আমি ধরেই নিয়েছি, আলটিমেটলি কী ঘটতে চলেছে। দেখুন, কদ্দুর কী পারেন।”
নামঅর্ক সমগ্র ৪
লেখকপল্লব হালদার ।
প্রকাশনীএবারত প্রকাশনী
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

পল্লব হালদার ।

পল্লব হালদার ।-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

পল্লব হালদার ।-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

এবারত প্রকাশনী
এবারত প্রকাশনী

এবারত প্রকাশনী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

এবারত প্রকাশনী-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — অর্ক সমগ্র ৪

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading