আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
আর্সেনিক
লেখক: অনুপম মুখোপাধ্যায় . || onupm mukhpadday
প্রকাশনী: chinta publication
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৫২৫৳৬০০-১৩%
সাশ্রয় ৳৭৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
লেখকের বন্ধু অলোক, কৃষ্ণনগর গ্রামের বনেদি পরিবারের ছেলে। কলেজে থাকাকালীন সে লেখকের সবথেকে কাছের বন্ধু ছিল। সেই বন্ধুর বারংবার ডাকেই লেখকের এখানে আসা। তবে এখানে আসার পর থেকেই লেখকের মনে হচ্ছে এই অলোক আ...
ট্যাগ
বইয়ের ভেতরে এক ঝলক
এক নজরে
এই বইয়ে যা পাবেন
৯৬
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
লেখকের বন্ধু অলোক, কৃষ্ণনগর গ্রামের বনেদি পরিবারের ছেলে। কলেজে থাকাকালীন সে লেখকের সবথেকে কাছের বন্ধু ছিল। সেই বন্ধুর বারংবার ডাকেই লেখকের এখানে আসা। তবে এখানে আসার পর থেকেই লেখকের মনে হচ্ছে এই অলোক আর আগের মতো নেই। অনেক বদলে গেছে সে। কেমন জানি রহস্যময় আচরণ তার।
অলোকের কথা, "সাপকে নিয়ে আমার খুব ভয় আছে। আর প্রায়ই দেখি আমাদের গলির মধ্যে সাপ শুয়ে আছে। সত্যিই দেখি নাকি মনের ভুল, কে জানে! হা হা হা হা..."
"বসে থাকতে থাকতে কারও আচমকা লাফিয়ে ওঠার মতো হাসে অলোক আজকাল।
অলোক সত্যিই পালটে গেছে অনেক। হাসছে, কিন্তু সেই হাসির মধ্যে ত্রাসের কম্পন আছে। হিংস্রতা আছে।"
এককালের বনেদি পরিবারের সন্তান অলোক বর্তমানে বাবা মাকে হারিয়ে বোন দেবিকার সাথে একাই থাকে। শুধু যে অলোকের আচরণ রহস্যময় তাই নয়, তার বোনের আচরণও স্বাভাবিক ঠেকছে না লেখকের কাছে। প্রথম পরিচয় হওয়া দাদার বন্ধুর সাথে কামুক সুলভ আচরণ, দাদাকে তরল কিছু খেতে দেওয়ার সময় প্রত্যেকবার গ্লাসে চুম্বন করে তারপর দাদার হাতে দেওয়া, গ্রামের লোকের তাকে ডাইনি বলে সম্বোধন করা, সর্বোপরি অলোকের স্বীকারোক্তি যে তার বোন তাকে বিষ খাইয়ে মারতে চাই, কিন্তু কেন, এসবের কারণ কী? কেন গ্রামের লোক তাকে ডাইনি বলে? আর কেনই বা সে তার দাদাকে বিষ খাইয়ে মারতে চায়? কী গভীর কারণ আছে এর পেছনে? লেখক কী পারবেন তা উদ্ধার করতে?
| নাম | আর্সেনিক |
|---|---|
| লেখক | অনুপম মুখোপাধ্যায় . |
| প্রকাশনী | চিন্তা প্রকাশনী |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Hardcover |
| পৃষ্ঠা | ৯৬ |
| অবস্থা | New |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
অনুপম মুখোপাধ্যায় .
অনুপম মুখোপাধ্যায় .-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
অনুপম মুখোপাধ্যায় .-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

চিন্তা প্রকাশনী
চিন্তা প্রকাশনী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
চিন্তা প্রকাশনী-এর সব বই
