আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
আতঙ্কের উপত্যকা
লেখক: কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায় || Krishnendu Bandyopadhya
প্রকাশনী: Sristi Publication
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৪২০৳৪৮০-১৩%
সাশ্রয় ৳৬০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
ভয়ের গল্প সারা পৃথিবীর সাহিত্যের এক জনপ্রিয় জনার। আতঙ্ক পেতে মানুষ ভালোবাসে। বিশেষ করে বই পড়তে পড়তে বা সিনেমা দেখতে দেখতে তার মধ্যে যে শিহরণ সৃষ্টি হয়, তা মানুষের বড়োই প্রিয়। ঠিক সেই কারণেই বাংলা সাহি...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
ভয়ের গল্প সারা পৃথিবীর সাহিত্যের এক জনপ্রিয় জনার। আতঙ্ক পেতে মানুষ ভালোবাসে। বিশেষ করে বই পড়তে পড়তে বা সিনেমা দেখতে দেখতে তার মধ্যে যে শিহরণ সৃষ্টি হয়, তা মানুষের বড়োই প্রিয়। ঠিক সেই কারণেই বাংলা সাহিত্যেও ভূতের গল্প বা অলৌকিক ঘরানার গল্প হল সর্বাধিক জনপ্রিয় ঘরানা। তাই একদিকে লেখকরাও যেমন ভয়ের কাহিনি লিখতে ভালোবাসেন, অন্যদিকে সম্পাদক বা প্রকাশকরাও তাঁদের দিয়ে বারবার লিখিয়ে নেন সেই ধরনের গল্প। তাই বাংলা সাহিত্যে বোধহয় এমন কোনও লেখক পাওয়া যাবে না, যিনি সারা জীবনে কোনও না কোনও ভৌতিক বা অলৌকিক গল্প লেখেননি।
আমার ক্ষেত্রেও সেই একই ব্যাপার। অন্যান্য লেখার পাশাপাশি ভূতের গল্প, অলৌকিক গল্প মাঝেমাঝেই লিখে ফেলেছি, আর সেগুলো নানা পত্রপত্রিকায় বেরোনোর পর পাঠকদের কাছে সাড়াও পেয়েছি তুমুলভাবে।
কিন্তু মজার কথা এই যে, কিশোর উপযোগী বিভিন্ন ভৌতিক অলৌকিক গল্প নিয়ে আমার দুটি সংকলন থাকলেও শুধুমাত্র বড়োদের উপযোগী গল্পগুলো নিয়ে আজ পর্যন্ত কোনও বই আমার ছিল না। সেই অভাব পূরণ করতেই এবার হাত বাড়িয়ে দিলেন সৃষ্টি প্রকাশন। মূলত তাঁদেরই আগ্রহে আমার দশটি প্রাপ্তমনস্ক ভয়ের গল্প নিয়ে বেরোচ্ছে এই সংকলন — আতঙ্কের উপত্যকা।
এই দশটি গল্পের মধ্যে বৈচিত্র্য প্রচুর। গল্পগুলি যেমন বিভিন্ন পটভূমিতে লেখা, তেমনই নানা ধরনের চরিত্র ভিড় করে আছে এখানে। আছে নানান অদ্ভুত বিষয়, বিবিধ সম্পর্কের টানাপোড়েন, আর সর্বোপরি আছে আতঙ্ক। কখনও শিরশিরে একটা ভয়, কখনও হাড় হিম করা কোনও ঘটনা, আবার কখনও স্বাভাবিক ছন্দে চলতে থাকা ঘটনামালার মধ্যে হঠাৎ অস্বাভাবিক প্রেতলোকের ছোঁয়া। সব মিলিয়ে আতঙ্কের একটা বাতাবরণ ছড়িয়ে দেবার চেষ্টা করেছি গোটা বইয়ের পাতায় পাতায়। এখন পাঠকের ভালো লাগলেই আমার এই চেষ্টা সার্থক বলে মনে করব।
সৃষ্টি প্রকাশনের প্রতি আমার ভালোবাসা রইল। এবার পাঠক, আপনি ডুব দিন আতঙ্কের ঘনঘটায়।
অলমিতি।
| নাম | আতঙ্কের উপত্যকা |
|---|---|
| লেখক | কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায় |
| প্রকাশনী | সৃষ্টি পাবলিকেশন |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়
কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

সৃষ্টি পাবলিকেশন
সৃষ্টি পাবলিকেশন প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
সৃষ্টি পাবলিকেশন-এর সব বই
