আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
আত্মচরিত - জওহরলাল নেহরু
লেখক: জওহরলাল নেহরু || Jawaharlal Nehru
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳১,৩১৫৳১,৫০০-১২%
সাশ্রয় ৳১৮৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
জওহরলাল নেহরুর এই ‘আত্মচরিত’ একদিক থেকে স্বাধীনতা লাভের আগ্রহে অধীর পরাধীন ভারতেরই আত্মকথা। এমন-এক পরিবারে তাঁর জন্ম, যে-পরিবার ক্রমশ যুক্ত হয়ে পড়ে রাজনৈতিক আন্দোলনে, এমন-এক সময়ে তাঁর আত্মবিকাশ, যে-স...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
৫০৪
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
জওহরলাল নেহরুর এই ‘আত্মচরিত’ একদিক থেকে স্বাধীনতা লাভের আগ্রহে অধীর পরাধীন ভারতেরই আত্মকথা। এমন-এক পরিবারে তাঁর জন্ম, যে-পরিবার ক্রমশ যুক্ত হয়ে পড়ে রাজনৈতিক আন্দোলনে, এমন-এক সময়ে তাঁর আত্মবিকাশ, যে-সময় ক্রমশ ফেটে পড়তে চাইছে বিদেশী শাসকগোষ্ঠীর প্রতি উত্তাল বিক্ষোভে, এমন-এক সন্ধিক্ষণে তাঁর আত্মপ্রকাশ, যে-মুহূর্তে তাঁরই মতো এক নেতার অভ্যুদয়ের আশায় দিন গুণছিল সমগ্র ভারতবর্ষ। নবযুগের ঋতুরাজ জওহরলাল শুধু এক রক্তমাংসের জীবন্ত চরিত্র নন, আমাদের জাতীয় জীবনের এক বিশেষ সঙ্কটময় পর্বে যাবতীয় আশা-আকাঙ্ক্ষা, সংগ্রাম-সংকল্পের মূর্ত প্রতীক। তাঁর মানসিক বিকাশের বিবরণ, বঞ্চিত ভারতবাসীর সঙ্গে নিজেকে একাত্ম করে তোলার ইতিবৃত্ত শুধু তাঁর ব্যক্তিগত কাহিনী নয় আমাদের জাতীয় আন্দোলনেরও এক পরম গৌরবময় অধ্যায়ের ইতিহাস। ‘আত্মচরিত’-এ সেই ইতিহাসই শুনিয়েছেন জওহরলাল নেহরু। মনে পড়তে পারে যে, এ-গ্রন্থ পড়ে মুগ্ধ রবীন্দ্রনাথ একটি চিঠিতে জওহরলালকে জানিয়েছিলেন: ‘‘এইমাত্র তোমার মহাগ্রন্থ পড়া শেষ করেছি। তোমার এই কীর্তির দ্বারা আমি গভীরভাবে প্রভাবিত ও গৌরবান্বিত। গ্রন্থের পুঙ্খানুপুঙ্খ বিবরণের মধ্য দিয়ে মনুষ্যজাতির এমন এক নিগূঢ় ধারা প্রবাহিত যা সত্যের জটিলতা অতিক্রম করে সেই ব্যক্তির কাছে নিয়ে যায় যিনি তাঁর কীর্তির চেয়ে মহৎ এবং পরিবেষ্টনের চেয়ে সত্য।’’ শুধু স্বদেশে কেন, বিদেশেও যে-সমাদর পেয়েছে এই ‘আত্মচরিত’, অন্য কোনও ভারতবাসীর আত্মজীবনী-গ্রন্থের ক্ষেত্রে তা দেখা যায়নি। ইয়োরোপের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে এই জীবনী, হয়েছে ভারতের বিভিন্ন প্রাদেশিক ভাষাতেও। বাংলা ভাষায় এ-গ্রন্থের অনুবাদের জন্য স্বয়ং জওহরলাল নেহরু অনুরোধ জানিয়েছিলেন প্রয়াত ও প্রখ্যাত সাংবাদিক সত্যেন্দ্রনাথ মজুমদারকে। নেহরু জন্ম-শতবর্ষ-পূর্তি উপলক্ষে সেই অনুবাদ-গ্রন্থেরই পুনর্মুদ্রণ ঘটিয়ে অর্পিত হল আনন্দ-শ্রদ্ধাঞ্জলি।
| নাম | আত্মচরিত - জওহরলাল নেহরু |
|---|---|
| লেখক | জওহরলাল নেহরু |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ৫০৪ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788170662907 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 732.0 |
| মাপ | 161 × 246 × 33.36 |
লেখক পরিচিতি
জওহরলাল নেহরু
জওহরলাল নেহরু-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
জওহরলাল নেহরু-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই