আত্মজীবনী সমগ্র: ১ — তসলিমা নাসরিন

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
আত্মজীবনী সমগ্র: ১
পছন্দের তালিকায় রাখুন

আত্মজীবনী সমগ্র: ১

লেখক: তসলিমা নাসরিন || Toslima Nasrin
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৩,০৬৫৳৩,৫০০-১২%

সাশ্রয় ৳৪৩৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
এই গ্রন্থ এমন একজন নারীর জীবনকাহিনি, যিনি মত প্রকাশের অধিকারের পক্ষে সারা বিশ্বে এক আন্দোলনের নাম। মানবতাবাদ, মানবাধিকার, নারী স্বাধীনতা ও নাস্তিকতার পক্ষে তিনি লড়াই করছেন দীর্ঘকাল। তসলিমা নাসরিন। এই ...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

৯৪৪
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

এই গ্রন্থ এমন একজন নারীর জীবনকাহিনি, যিনি মত প্রকাশের অধিকারের পক্ষে সারা বিশ্বে এক আন্দোলনের নাম। মানবতাবাদ, মানবাধিকার, নারী স্বাধীনতা ও নাস্তিকতার পক্ষে তিনি লড়াই করছেন দীর্ঘকাল। তসলিমা নাসরিন। এই উপমহাদেশের অতি আলোচিত নাম। এমন সাহসী আত্মকথা বাংলা সাহিত্যে বিরল। ব্যক্তিগত পরিসরকে এমন অনিমেষ, নিরাসক্ত নয়নে দেখতে পারে ক’জন! ‘আমার মেয়েবেলা’ রচনার মাধ্যমে তিনি বাংলার নারীদের তথা বাংলা সাহিত্যকে দিয়েছেন, এক নতুন শব্দ ‘মেয়েবেলা’। যে গ্রন্থের প্রতিটি পৃষ্ঠায় অসামান্য গদ্যভাষায় ছড়িয়ে আছে এক আশ্চর্য সততা, কমনীয়তার সঙ্গে যেখানে বর্ণিত জীবনের হৃদয়হীনতাও। ‘আনন্দ পুরস্কারে’ সম্মানিত এই গ্রন্থ। ‘উতল হাওয়া’তে বিধৃত, তাঁর জীবনের ষোলো থেকে চব্বিশ বছর। প্রথম যৌবনের স্মৃতি, প্রেম, বেদনার কাহিনি। এক সাধারণ মেয়ের হৃদয়ের বিপুল দোলাচল, মানসিক দ্বন্দ্ব কাটিয়ে আত্মশক্তি আবিষ্কারের কথা এ গ্রন্থ, যা প্রকৃতপক্ষে তসলিমা’র ‘তসলিমা’ হয়ে ওঠার কাহিনি। ‘দ্বিখণ্ডিত’র তসলিমা ‘অসামান্যা’, তিনি সেই সময়ে বাংলাদেশের সবচেয়ে খ্যাতনামা লেখকের একজন, বিতর্কিতও। জীবনের এই পর্বে তিনি পুরস্কৃত হচ্ছেন, আন্তর্জাতিক খ্যাতিতে ভূষিত হওয়ার সঙ্গে সঙ্গে নিষিদ্ধ হচ্ছে তাঁর বই এবং বহু বিদেশি ভাষায় সে-বই অনূদিতও হচ্ছে। ‘দ্বিখণ্ডিত’তে যে ব্যক্তিজীবন তিনি অকুণ্ঠ সাহসে উন্মোচিত করছেন, তা তুলনারহিত। পশ্চিমবঙ্গে এক বছর ন’ মাস ছাব্বিশ দিন নিষিদ্ধ থাকার পর মহামান্য হাইকোর্টের রায়ে মুক্ত হয় ‘দ্বিখণ্ডিত’। তসলিমা’র আত্মকথার এই প্রথম খণ্ডে রইল এই তিনটি গ্রন্থ,— আত্মজীবনী-সাহিত্য রূপে যার ঐতিহাসিক এবং সাহিত্যিক মূল্য অশেষ। রচনার প্রসাদগুণে তাঁর লেখা সততই পাঠকের হৃদয়প্লাবী।
নামআত্মজীবনী সমগ্র: ১
লেখকতসলিমা নাসরিন
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা৯৪৪
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139789372640090
মুদ্রণ দেশIndia
ওজন1230.0
মাপ161 × 246 × 44.00

লেখক পরিচিতি

তসলিমা নাসরিন

তসলিমা নাসরিন-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

তসলিমা নাসরিন-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — আত্মজীবনী সমগ্র: ১

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading