আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
অভিশপ্ত তলোয়ার
লেখক: পার্থ সারথি প্রামাণিক || Partha Sarathi Pramanik
প্রকাশনী: mathamotar daptar || মাথামোটার দপ্তর
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৪৫০৳৫০০-১০%
সাশ্রয় ৳৫০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
হাসনাগড়ের হানাবাড়ি : বাংলা-বিহার-উড়িষ্যার সুবেদার আজিম-উস-শান বাহাদুরের আমলে দেওয়ান আলম খানের বানানো একটা প্রমোদ-ভবনে তাঁরই কামনার আগুনে পরপর খুন হন পঞ্চাশ জন নারী ! এবং তার সাথে রয়েছে গুপ্তধনের হাতছা...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
হাসনাগড়ের হানাবাড়ি : বাংলা-বিহার-উড়িষ্যার সুবেদার আজিম-উস-শান বাহাদুরের আমলে দেওয়ান আলম খানের বানানো একটা প্রমোদ-ভবনে তাঁরই কামনার আগুনে পরপর খুন হন পঞ্চাশ জন নারী ! এবং তার সাথে রয়েছে গুপ্তধনের হাতছানি । রুকসানা বেগমের বহুমূল্য গয়নার বাক্স কোথায় গেল ! কেনই বা হঠাৎ মারা গেলেন আলম খান ! দুই নদীর মাঝে বহুকাল পড়ে রয়েছে সেই বাড়ি । বিজ্ঞাপন দেখে ওই বাড়িতেই শুটিং করতে আসেন হিমাদ্রীবাবু । তারপর …
বাগানবাড়ি রহস্য : বর্তমান ঝাড়খণ্ডের জামতাড়া জেলার নারায়নগড়ের এক জমিদার, অজয় নদীর পাড়ে জঙ্গলের মধ্যে তাঁর পোড়ো বাগানবাড়ি, নিখোঁজ বাইজি মালতীবালা আর গুপ্ত হীরে নিয়ে রমণী-দাদুর এক রোমাঞ্চকর গল্প । অতিন্দ্র আর রমণী-দাদুর বন্ধুত্বের সূত্রপাত এই গল্পেই … সেই বাগানবাড়িতে কেন কেউ যায় না ! কি আছে সেখানে ! সেই হীরেই বা কোথায় !
অভিশপ্ত তলোয়ার : মুঘল যুগের এক অভিশপ্ত তলোয়ার । যা দিয়ে নাকি কাটা হয়েছিল দারা শিকোহর মস্তক । শখের বসে এবং ভাগ্যের ফেরে প্রশান্তবাবু সেই তলোয়ারটিই কিনে আনলেন বাড়িতে । তারপর শুরু হল এক আশ্চর্য রহস্য ।
মায়াজাল : সেন বংশের জমিদার । “যতবার আমি এরকম কোনও বাড়িতে যাই ততবার আমি যেন সেই রাজবংশের কল্পিত অতীতকে আমার চোখের সামনে দিয়ে পার হয়ে যেতে দেখি । মনে হয় যেন সেই দোর্দণ্ডপ্রতাপ রাজা বা জমিদার ভারিক্কি চালে পার হয়ে যাচ্ছেন ঠিক আমার পাশ দিয়ে আর নীচে প্রজারা উদাত্ত কণ্ঠে আওয়াজ তুলছে – জয় মহারাজের জয় ! জয় জমিদারবাবুর জয় ! তাঁরা কি সকলে ইহলোকের মায়াজাল কাটিয়ে পরলোকে পাড়ি দিতে পারেন নাকি এখনও একবার করে এসে ঘুরে ফিরে দেখে যান তাঁদের সেই শখের বাড়িটাকে, প্রিয় মানুষ-জনদের !” এ নিয়েই রমণী-দাদুর আরেকটা গল্প ।
| নাম | অভিশপ্ত তলোয়ার |
|---|---|
| লেখক | পার্থ সারথি প্রামাণিক |
| প্রকাশনী | mathamotar daptar || মাথামোটার দপ্তর |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
পার্থ সারথি প্রামাণিক
পার্থ সারথি প্রামাণিক-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
পার্থ সারথি প্রামাণিক-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

mathamotar daptar || মাথামোটার দপ্তর
mathamotar daptar || মাথামোটার দপ্তর প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
mathamotar daptar || মাথামোটার দপ্তর-এর সব বই