আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
বাবা যখন ছোট
লেখক: আলেক্সান্দার রাক্সিন || Alexander Raskin
প্রকাশনী: Bishwo Shahitto Kendro || বিশ্বসাহিত্য কেন্দ্র
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳১৭০৳১৮০-৬%
সাশ্রয় ৳১০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
"বাবা যখন ছোট" বইটির লেখকের কথা অংশ থেকে নেয়াঃ
এ বইয়ের জন্মকথাটা বলি শােনাে। আমার এক মেয়ে আছে সাশা। এখন অবিশ্যি দিব্যি বড়সড়াে হয়ে উঠেছে সে, নিজেই বলে, আমি যখন ছােট্ট ছিলাম...' তা এই সাশা যখন ছিল...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
৮th Print, ২০২২
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
"বাবা যখন ছোট" বইটির লেখকের কথা অংশ থেকে নেয়াঃ
এ বইয়ের জন্মকথাটা বলি শােনাে। আমার এক মেয়ে আছে সাশা। এখন অবিশ্যি দিব্যি বড়সড়াে হয়ে উঠেছে সে, নিজেই বলে, আমি যখন ছােট্ট ছিলাম...' তা এই সাশা যখন ছিল একেবারেই ছােট্ট তখন ভারি ভুগত সে। কখনও ইনফ্লুয়েঞ্জা, কখনও টনসিলাইটিস। তার পর কানের ব্যথা। তােমাদের যদি কখনও কান কটকট রােগ হয়ে থাকে, তাহলে নিজেরাই বুঝবে সে কী যন্ত্রণা। আর যদি না হয়ে থাকে, তাহলে বুঝিয়ে বলা বৃথা, কেননা সে বােঝানাে অসম্ভব। একবার সাশার কানের যন্ত্রণা খুব বাড়ল, সারা দিন-রাত সে কাঁদল, ঘুমােতে পারছিল না। আমার এত কষ্ট লাগছিল যে নিজেরই প্রায় কান্না এসে গিয়েছিল। নানারকম বই পড়ে শােনাচ্ছিলাম আমি, নয়ত মজার মজার গল্প বলছিলাম। বলছিলাম ছােটবেলায় কীরকম ছিলাম আমি, নতুন বল ছুড়ে দিয়েছিলাম মােটরগাড়ির নিচে। গল্পটা সাশার ভারি ভালাে লাগল। ভারি ভালাে লাগল যে তার বাবাও একদিন ছােট্ট ছিল, দুষ্টুমি করত, কথা শুনত না, শাস্তি পেত। কথাটা মনে ধরল তার। তার পর থেকে যেই কান কটকট করত অমনি সাশা ডাকত, বাবা, বাবা, শীগগির! কান কটকট করছে, বলােনা ছােটবেলায় তুমি কী করতে! আর ওকে যেসব কথা শুনিয়েছিলাম সেইগুলােই তােমরা এখন পড়বে। গল্পগুলাে একটু মজার, মেয়েটির রােগের যন্ত্রণা ভােলাতে হচ্ছিল তাে। তাছাড়া লােভ, বড়াই, ন্যাকামি জিনিসগুলাে যে কত খারাপ সেটাও মেয়েকে বােঝাতে চেয়েছিলাম বৈকি। তবে ভেবাে না যে আমি সারাজীবনই ছিলাম অমনি লােভী, ন্যাকা। খুঁজে খুঁজে শুধু খারাপ ঘটনাগুলােই বলেছি। আর নিজের জীবনে তেমন ঘটনা না পেলে, অন্য কোনও বাবার জীবন থেকে নিলেই-বা কে আটকায়। সবাই তাে একদিন ছােটই ছিল। মােটকথা, গল্পগুলাে বানানাে নয়, সবই সত্যি। এখন সাশা বড় হয়েছে। ভােগে সে এখন কম, নিজে নিজেই বড় বড় মােটা মােটা বই পড়ে। তবে মনে হল, একজনকার বাবা ছেলেবেলায় কী করত সেটা শুনতে অন্য ছেলেমেয়েদেরও ভালাে লাগতে পারে। এইটুকুই আমার বলবার কথা। তবে আরেকটি জিনিস আছে, সেটা বলতে চাই গােপনে। বইটি কিন্তু অসমাপ্ত। তার শেষটা আছে তােমাদের সকলের নিজের নিজের সংসারে। কেননা, প্রত্যেকেরই তাে বাবা আছে আর ছােটবেলায় তিনি কী করতেন সেটা সবাই শােনাতে পারেন। পারেন মা-ও। বলতে কি, আমি নিজেই সে গল্প শুনতে ভারি উৎসুক।
| নাম | বাবা যখন ছোট |
|---|---|
| লেখক | আলেক্সান্দার রাক্সিন |
| প্রকাশনী | Bishwo Shahitto Kendro || বিশ্বসাহিত্য কেন্দ্র |
| ভাষা | Bengali |
| সংস্করণ | 8th Print, 2022 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789841803964 |
| মুদ্রণ দেশ | Bangladesh |
লেখক পরিচিতি
আলেক্সান্দার রাক্সিন
আলেক্সান্দার রাক্সিন-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
আলেক্সান্দার রাক্সিন-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Bishwo Shahitto Kendro || বিশ্বসাহিত্য কেন্দ্র
Bishwo Shahitto Kendro || বিশ্বসাহিত্য কেন্দ্র প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Bishwo Shahitto Kendro || বিশ্বসাহিত্য কেন্দ্র-এর সব বই