বাদুড়বাড়ির রহস্য — রাজেশ বসু

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
বাদুড়বাড়ির রহস্য
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

বাদুড়বাড়ির রহস্য

লেখক: রাজেশ বসু || Rajesh Basu
প্রকাশনী: Shishu Sahitya Samsad || শিশু সাহিত্য সংসদ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳২৫৫৳২৮০-৯%

সাশ্রয় ৳২৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
পায়ে পায়ে অনেকটা দূর চলে এসেছেন ভোলানাথবাবু। হাঁপ লাগছে বেশ। এবার একটু না বসলেই নয়। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নানান মাপের পাথর। তার একটিতে বসলেন তিনি। কিছু দূরে ভাঙা কেল্লার ধ্বংসাবশেষ। বিলিতি সিপাইদের কত...

বইয়ের ভেতরে এক ঝলক

বইয়ের ভেতরের পাতা ১
পাতা ১ / ২সোয়াইপ করে পাতা উল্টান

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

পায়ে পায়ে অনেকটা দূর চলে এসেছেন ভোলানাথবাবু। হাঁপ লাগছে বেশ। এবার একটু না বসলেই নয়। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নানান মাপের পাথর। তার একটিতে বসলেন তিনি। কিছু দূরে ভাঙা কেল্লার ধ্বংসাবশেষ। বিলিতি সিপাইদের কতগুলি সমাধি। সেও অতি প্রাচীন। ফলক উপড়ে গিয়েছে। সমাধির প্রস্তরে আগাছা আর বুনো জঙ্গল। আর এসব ছাড়িয়ে দূরে দূরে সবুজ পাহাড়ের সারি। অবশ্য স্পষ্ট নয় তেমন। কারণ ঘন একটা কুয়াশার চাদর কোথেকে ধেয়ে আসছে। এখানে এটাই সমস্যা। মেঘ আর কুয়াশার বড়ো দাপাদাপি। তবে এও ঠিক, পাহাড়ের এই অবগুণ্ঠিত রহস্যময়ী রূপও কম আকর্ষক নয়। দু-দিন হল এসেছেন এখানে। চমৎকার জায়গাটি। একটা ধার দিয়ে নদীও বয়ে চলেছে দিব্যি। আর গাছপালাও যে কত রকমের। আসা ইস্তক মনের সুখে ঘুরে বেড়াচ্ছেন ভোলানাথবাবু। রোজই এক-একটি দিকে বেরিয়ে পড়েন। আজ যেমন এলেন এই ভাঙা কেল্লার দিকে। এদিকটায় বড়ো গাছপালা অপেক্ষাকৃত কম। পাথরের ভাগটাই বেশি। দূরে-অদূরে গুহামুখও দেখা যাচ্ছে কয়েকটা। সেদিকে তাকিয়ে হঠাৎই হোটেলের বেয়ারা ছেলেটার কথাটা মনে পড়ে গেল তার। ইদানীং নাকি এ মুলুকে ‘খুন পিনেওলা চমকাদরের’ আমদানি হয়েছে। মানে কিনা রক্তচোষা বাদুড়। এবং ইতিমধ্যেই নাকি দু-চারজন শিকার হয়েছে তাদের। কে জানে, হয়তো ওইসব গুহাগুলোর ভিতরেই থাকে জীবগুলো।
নামবাদুড়বাড়ির রহস্য
লেখকরাজেশ বসু
প্রকাশনীShishu Sahitya Samsad || শিশু সাহিত্য সংসদ
ভাষাBengali
অবস্থাNew
ISBN-139788179553176
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

রাজেশ বসু

রাজেশ বসু-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

রাজেশ বসু-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Shishu Sahitya Samsad || শিশু সাহিত্য সংসদ
Shishu Sahitya Samsad || শিশু সাহিত্য সংসদ

Shishu Sahitya Samsad || শিশু সাহিত্য সংসদ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Shishu Sahitya Samsad || শিশু সাহিত্য সংসদ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — বাদুড়বাড়ির রহস্য

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading