আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
বাগর্থ কৌতুকী
লেখক: জ্যোতিভূষণ চাকী || Jyotibhushan Chaki
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৫২৫৳৬০০-১৩%
সাশ্রয় ৳৭৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
বাগর্থ আমাদের শব্দজগৎ। বাক্ আর অর্থ কবির চোখে অর্ধনারীশ্বর। তবে সততই মনে হয়, এরা একে অন্যকে ছাড়িয়ে দূরে দাঁড়িয়ে পরস্পর ভ্রুকুটি করছে অথবা হাসছে কৌতুকের হাসি। ওই কৌতুকটুকুই শব্দশক্তির বিদ্যুত্তরঙ্...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
১৬০
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
বাগর্থ আমাদের শব্দজগৎ। বাক্ আর অর্থ কবির চোখে অর্ধনারীশ্বর। তবে সততই মনে হয়, এরা একে অন্যকে ছাড়িয়ে দূরে দাঁড়িয়ে পরস্পর ভ্রুকুটি করছে অথবা হাসছে কৌতুকের হাসি। ওই কৌতুকটুকুই শব্দশক্তির বিদ্যুত্তরঙ্গ। বাক্, অর্থ আর কৌতুকের সেই বিবিধ অঙ্গের এক অনন্য লীলা এই গ্রন্থের সম্পদ। ‘দেশ’ পত্রিকার একটি পাতায় বছর তিনেক ধরে প্রকাশিত হয়েছিল বাগর্থকৌতুকী। শব্দসংসারের বহু রহস্য ধরা পড়েছিল সেই সব মিতায়তন অথচ বিবিধ মননে ভরপুর রচনাসমূহে। ভট্টোজি ছদ্মনামের আড়ালে বহুভাষাবিদ্ লেখক জ্যোতিভূষণ চাকী, কেবল এই শব্দনির্ভর রচনাগুলির মাধ্যমে, পাঠকদের স্মৃতিকে উস্কে দিয়েছেন বহুতর ভাবনায়। বাগর্থকৌতুকীর প্রতিটি রচনাই বিষয়বৈচিত্র্যে ভরপুর। আদামাদা, উদ্গমন, দ্বাদশ খেলোয়াড়, মেগাফ্লপ, সিম্পিউটার, প্রেসটিজে গ্যামাকসিন, সিডিরোম, ক্লিশে, ভেলপুরি, ক্যারিশ্মা, হিমালয়ান ব্লান্ডার, চিরুনি তল্লাশি, তালিবান, ঘটি-বাঙাল, চিংড়ি-ইলিশ, রিগিং-র্যাগিং এবং এরকম আরও বহুশব্দ বা শব্দগুচ্ছ দৈনন্দিন জীবন থেকে অথবা খবর কাগজ এবং সাহিত্য থেকে চয়ন করেছেন লেখক। তারপর সেই শব্দের উৎস, ব্যুৎপত্তি, ধ্বনি, প্রয়োগ ইত্যাদি নিয়ে মনোরম ভঙ্গিতে আলোচনার বিস্তার ঘটিয়েছেন। আবার সেই শব্দের সূত্রে এসেছে, কোনও লোকশ্রুতি, লোকস্মৃতি কিংবা কৌতুকাবহ চূর্ণকাহিনী। প্রতিটি রচনাই স্বাদু। ফলে কোথাও এগুলি শুষ্ক ব্যাকরণে পরিণত হয়নি। সংস্কৃত, পালি, প্রাকৃত, বাংলা, হিন্দি, দেশজ, আরবি, ফারসি, উর্দু প্রভৃতি ভাষা তো আছেই, সেই সঙ্গে প্রাচ্য ও পাশ্চাত্যের অন্যান্য ভাষাও বাগর্থকৌতুকীর রচনাগুলিতে যাওয়া-আসা করেছে অবলীলায়। এই গ্রন্থে বিধৃত হয়ে রইল বিপুল শব্দজগতের এক অনাবিল রম্য-পরিচয়।
| নাম | বাগর্থ কৌতুকী |
|---|---|
| লেখক | জ্যোতিভূষণ চাকী |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ১৬০ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788177562538 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 273.0 |
| মাপ | 140 × 215 × 13.49 |
লেখক পরিচিতি
জ্যোতিভূষণ চাকী
জ্যোতিভূষণ চাকী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
জ্যোতিভূষণ চাকী-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই